ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সোনারগাঁয় জলাবদ্ধতা থেকে মুক্তির দাবিতে মানববন্ধন

সোনারগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৬:৪৭ পিএম
ছবি: আরটিভি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মীরেরটেক বাজার এলাকার জলাবদ্ধতার সমস্যা থেকে স্থায়ী সমাধানের লক্ষ্যে এলাকায় জরুরি ভিত্তিতে পাইপলাইন ও কালভার্ট নির্মাণের দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (২২ জুলাই) বিকেলে ​মীরেরটেক এলাকার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে ওই এলাকার বিভিন্ন বয়সের সাধারণ মানুষ অংশ নেন।

​মানববন্ধনে বক্তারা জানান, সামান্য বৃষ্টিতেই মীরেরটেক বাজার এবং এর আশেপাশের এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে সাধারণ পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের নিত্যদিনের যাতায়াত এবং স্বাভাবিক কাজকর্ম চরমভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে কলতাপাড়া, মীরেরটেক বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিম পাশের এলাকাটিতে পানি জমে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

আরও পড়ুন

​এ সময় বক্তারা জানান, জলাবদ্ধতার হাত থেকে রেহাই পেতে দ্রুত একটি কার্যকর পাইপলাইন অথবা কালভার্ট নির্মাণ করার জন্য তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। ড্রেনেজ ব্যবস্থার সঠিক উন্নয়ন না হলে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়বে।

​এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন অবিলম্বে বিষয়টি আমল নিয়ে উক্ত এলাকায় একটি কালভার্ট বা ড্রেনেজ পাইপলাইন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
আরও পড়ুন
‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের পুরো বক্তব্য
বৃষ্টি হলেই তলিয়ে যায় স্কুলের মাঠ, কমেছে শিক্ষার্থী
মেঘনায় ট্রলারডুবিতে নারী নিহত, একই পরিবারের ৪ সদস্য নিখোঁজ
তিন মাসেও কমেনি পানি, জীবন যেখানে ‘জলজ প্রাণীর মতো’