ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মিষ্টি খেয়ে যে কারণে হাজতে যেতে হলো কিশোরকে

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ এএম
ছবি: সংগৃহীত

পকেটে টাকা নেই, অথচ পেটে প্রচণ্ড ক্ষুধা। যশোর রেলস্টেশনে এক পথচারীর খাবারের প্যাকেট দেখে ক্ষুধার তাড়নায় সেটি কেড়ে নেয় কিশোর নূর মোহাম্মদ। প্যাকেট খুলে ভাতের বদলে মিষ্টি পেয়ে কয়েকটি খেয়েও ফেলে সে। এরপর সেই কয়েকটি মিষ্টিই তাকে নিয়ে যায় মারধর, পুলিশ, আদালত হয়ে এক রাতের হাজতবাসের পথে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নূর মোহাম্মদকে যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (তৃতীয়) আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক সঞ্জয় পাল ঘটনা পর্যালোচনা করে তাকে ৫০ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে তিন দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, নূর মোহাম্মদের কাছে জরিমানার টাকা দেওয়ার মতো অর্থ ছিল না। তার অসহায়ত্বের কথা শুনে এগিয়ে আসেন নাম প্রকাশে অনিচ্ছুক এক সহ-হাজতি। তিনি কিশোরকে ১০০ টাকা দেন। সেই টাকা থেকে ৫০ টাকা সরকারি জরিমানা পরিশোধ করে মুক্তির আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে বাকি ৫০ টাকা নিয়ে সন্ধ্যার পর নড়াইলের উদ্দেশে রওনা হয় নূর মোহাম্মদ।

নূর মোহাম্মদ জানায়, তার বাড়ি নড়াইলে। সে যশোরের ঝিকরগাছার একটি কাঁচামালের আড়তে কাজ করে। মঙ্গলবার সন্ধ্যায় বিনা টিকিটে নড়াইল যাওয়ার জন্য যশোর রেলস্টেশনে অপেক্ষা করছিল সে।

নূর মোহাম্মদের ভাষ্য, এ সময় তার প্রচণ্ড ক্ষুধা লাগে। কিন্তু পকেটে কোনো টাকা না থাকায় উপায় না দেখে এক পথচারীর খাবারের প্যাকেট কেড়ে নেয় সে। পরে প্যাকেট খুলে ভাতের পরিবর্তে মিষ্টি দেখতে পায় এবং কয়েকটি মিষ্টি খেয়ে ফেলে।

এ সময় ওই পথচারী চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন সেখানে ছুটে আসে। তারা নূর মোহাম্মদকে মারধর করে পুলিশে সোপর্দ করে। এরপর পুলিশের মাধ্যমে তাকে আদালতে নেওয়া হয়। আদালতের আদেশে এক রাত হাজতে থাকার পর সহ-হাজতির দেওয়া ১০০ টাকার ৫০ টাকা জরিমানা দিয়ে মুক্তি পায় এই কিশোর।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রেমে সাড়া পেয়ে না ‘মাথা নষ্ট’ হয় রবিউলের, ঢুকে পড়েন কিশোরীর রান্নাঘরে
নোয়াখালীর সুধারামে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি রবিউল হোসেন ওরফে কালুকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১, সিপিসি-৩।
প্রেমে সাড়া পেয়ে না ‘মাথা নষ্ট’ হয় রবিউলের, ঢুকে পড়েন কিশোরীর রান্নাঘরে
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালনমেলা উপলক্ষে পুলিশের অভিযানে গাঁজা সেবনের প্রায় দুই হাজার পিস সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দ করা এসব সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা।
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে।
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
কিশোরগঞ্জের তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘরের দেয়াল, রান্নাঘর, উঠান ও শাকসবজির ক্ষেত সবখানেই ছড়িয়ে পড়েছে ছোট-বড় অসংখ্য শামুক।
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
ঝিনাইদহে মনিকা ইয়াসমিন (২১) নামের দুই সন্তানের এক জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, স্বামীর পরকীয়া সম্পর্ক এবং স্বামী ও শাশুড়ির শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তিনি এই চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
আরও পড়ুন
প্রস্তুত গাছিরা, যশোরে শুরু হচ্ছে খেজুরের রস ও গুড় তৈরির মৌসুম
গাছের রসে ১৫০ কোটি টাকার অর্থনীতি, গতি ফিরছে যশোরের গ্রামীণ জীবনে
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
আলমসাধুতে করে নিষিদ্ধ মুরগির বিষ্ঠা নিয়ে যাচ্ছিলেন দুই যুবক, অতঃপর...