ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৩:২৯ এএম
ছবি: সংগৃহীত

শেরপুরে মসজিদের ভেতরে চন্দ্রকোনা ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিককে (সাজু) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২২ জুলাই) রাত পৌনে ৯টার দিকে জেলার নকলা উপজেলার চন্দ্রকোনা চৌরাস্তা জামে মসজিদের ভেতরে এ ঘটনা ঘটে।

আহত সাজু সাঈদ সিদ্দিক উপজেলার ৯ নম্বর চন্দ্রকোনা ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান।

স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

হামলার পর নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সাজু সাঈদ সিদ্দিক এ ঘটনাকে ‘কাপুরুষোচিত হামলা’ বলে উল্লেখ করেন।

তিনি দাবি করেন, এশার নামাজ আদায়ের সময় মসজিদের ভেতরে তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। একই সঙ্গে মসজিদের মতো পবিত্র স্থানে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ঘটনার বিচার দাবি করেন।

আহত সিদ্দিক বর্তমানে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

এ ঘটনার পর চন্দ্রকোনা ইউনিয়নে উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রকোনা পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা জানান, প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা বা লিখিত অভিযোগ করা হয়নি।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
গাজীপুরের শ্রীপুরে এক মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সি স্টেজ বিডি লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা। 
বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’ প্রকল্প পরিচালককে ঠিকাদারের হুমকি
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালকের কক্ষে হেনস্তা ও মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে হাসানুর জামান মিন্টু নামে এক ব্যক্তির বিরুদ্ধে। একটি ইলেকট্রনিক টেন্ডারে সাউন্ড সিস্টেম সরবরাহের শর্ত নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন প্রকল্প পরিচালক মোস্তফা কামাল।
‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’ প্রকল্প পরিচালককে ঠিকাদারের হুমকি
খুলনার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চাই: কেসিসি প্রশাসক
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘খুলনা নগর অঞ্চলের জন্য শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়ন কৌশল ২০৫০’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 
খুলনার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চাই: কেসিসি প্রশাসক
ভয়াবহ অগ্নিকাণ্ডের পর টঙ্গীর সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সেই ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
ভয়াবহ অগ্নিকাণ্ডের পর টঙ্গীর সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
হামে আক্রান্ত হয়ে চট্টগ্রামে স্কুলছাত্রীর মৃত্যু
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় হামে আক্রান্ত হয়ে রাইসা তানিয়া রাধিকা নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। 
হামে আক্রান্ত হয়ে চট্টগ্রামে স্কুলছাত্রীর মৃত্যু
আরও পড়ুন
শেরপুরের ২ উপজেলায় পাখি শিকার বন্ধে অভিযান
শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে বন দখলও বন্ধ হবে: বনমন্ত্রী
চেক ডিজঅনার মামলায় ‘বড় খেসারত’ দিলেন ব্যবসায়ী