ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

কালিয়াকৈরের পাম্পগুলোতে গ্যাসের তীব্র সংকট, ভোগান্তিতে চালকরা 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১২:০৪ পিএম
ছবি: আরটিভি

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাসের তীব্র সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার বিভিন্ন পাম্প ঘুরে এমনি চিত্র দেখা গেছে।

জানা গেছে, গত কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন পাম্প ও বাসাবাড়িতে তীব্র গ্যাস সংকট ভুগছেন চালক ও যাত্রী। বৃহস্পতিবার ভোর থেকে গ্যাসের জন্য উপজেলার বিভিন্ন সিএনজি স্টেশনে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। কোথাও কোথাও গ্যাস না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেককে।

অভিযোগ রয়েছে, একদিকে গ্যাসের সংকট অন্যদিকে কারখানার বড় বড় লড়িতে গ্যাস দেওয়ার কারণে এ সংকট দেখা দিয়েছে। চালক ও সাধারণ যাত্রীদের দাবি, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করে এই সংকটের স্থায়ী সমাধান করা হোক।

আরও পড়ুন

কালিয়াকৈর পল্লি বিদ্যুৎ দেওয়ান সিএনজি পাম্পের ম্যানেজার নিখিল বরেন, এভাবে বড় অবৈধ বোতলে গ্যাস দেওয়া কতটুকু আইন রয়েছে আমার জানা নেই। তবে সব পাম্পে এভাবেই লড়িতে গ্যাস দেওয়া হয়। ফলে আমরাও গ্যাস দিচ্ছি।

এদিকে সরবরাহ সংকটের কারণে সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপ কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এতে ভোগান্তির পাশাপাশি পরিবহন চলাচলেও প্রভাব পড়ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম ফখরুল হোসাইন জানান, গ্যাস পাম্পগুলোতে কয়েকদিন ধরে গ্যাস সংকট রয়েছে। তবে লড়িতে গ্যাস দেওয়ার বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে ‘অজানার পথে’ সাগর, অতঃপর.. 
চাঁদপুরে সাগর বিশ্বাস (২৮) নামে এক হিন্দু যুবক ষষ্ঠ শ্রেণির এক মুসলিম ছাত্রীকে (১৪) নিয়ে পালানোর সময় স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে ‘অজানার পথে’ সাগর, অতঃপর.. 
সোনাহাট স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি  
প্রকৃতির অপার সৌন্দর্যের অন্যতম আকর্ষণ নীল মাছরাঙা। উজ্জ্বল নীল ও সবুজাভ পালক, কমলা রঙের বুক এবং লম্বা কালো ঠোঁটের কারণে সহজেই নজর কাড়ে পাখিটি।
সোনাহাট স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি  
রাতের আঁধারে সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী
নওগাঁয় রাতে পাচারের সময় ১২০ বস্তা সার হাতেনাতে আটকে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে সারভর্তি দুটি গাড়ি জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হেফাজতে রেখেছে। একই সঙ্গে জব্দকৃত সার সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
রাতের আঁধারে সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী
নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
নোয়াখালীর সদর উপজেলায় চুরির অভিযোগে মো. কবির হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩৯
গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষ ও হোটেল কর্তৃপক্ষসহ ৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩৯
আরও পড়ুন
গ্যাসকূপ খনন নিয়ে সরকারের ‘বড় পরিকল্পনা’
সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা
এলপিজি গ্যাসের সংকটে বিপাকে পাইকগাছার গৃহিণীরা
বাড়তি দামেও মিলছে না গ্যাস, খালি হাতে ফিরছেন ক্রেতা