ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

খুলনায় অস্ত্র-গুলিসহ চার সন্ত্রাসী গ্রেপ্তার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০১:৪০ পিএম
উদ্ধারকৃত অস্ত্র-গুলি। ছবি: সংগৃহীত

খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি বিদেশি পিস্তল ও গুলিসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়।

বুধবার (২২ জুলাই) রাত ও বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে এসব অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, কেএমপি খুলনার গোয়েন্দা বিভাগের একটি টিম আজ ভোর রাতে নগরীর খালিশপুর থানা এলাকায় অভিযান চালায়। এ সময় মোস্তফা কামাল (৪৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। তিনি স্থানীয় বৈকালি বাজারের পেছনের এবি সিদ্দিক লেনের আ. খালেক মৃধার ছেলে। তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

অপরদিকে, কেএমপির খুলনা সদর থানা পুলিশ বুধবার রাত পৌনে ১টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলো- মিলন শেখ, মো. মনিরুল ইসলাম ও মো. আসিফ গাজী (২০)। এ সময় তাদের কাছ থেকে একটি স্টিলের চাপাতি, একটি ছুরি, একটি দেশীয় ধারালো অস্ত্র, একটি নাইলনের দড়ি ও একটি টেপের রোল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে হত্যা চেষ্টা, মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা ও নন-এফআইআর-এর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে মিলন শেখের বিরুদ্ধে একাধিক মামলা, মনিরুল ইসলামের বিরুদ্ধে একটি নন-এফআইআর এবং আসিফ গাজীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিতে শুরু করেছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
আরও পড়ুন
দুই দিনের ছুটি নিয়ে ‘হাওয়ায় মিলিয়ে গেলেন’ পৌর সচিব লালু
নদীগর্ভে বেড়িবাঁধের একাংশ, হুমকিতে ঘরবাড়ি
খুলনায় ৯৬৪ পূজামণ্ডপে ‘বড় বরাদ্দ’
পাইকগাছায় ১৫১ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, প্রতিমায় পড়ছে রং-তুলির শেষ আঁচড়