ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব দিয়ে চাকরি হারালেন ৩ জন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০২:০৭ পিএম
নেত্রকোনা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়। ফাইল ছবি

নেত্রকোনার কলমাকান্দায় এক রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব দেওয়ার প্রমাণ পাওয়ায় উপজেলা নির্বাচন কার্যালয়ের আউটসোর্সিংয়ে কর্মরত তিনজনকে চাকরিচ্যুত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) নেত্রকোনা জেলা নির্বাচন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

চাকরিচ্যুত ব্যক্তিরা হলেন, কলমাকান্দা উপজেলা নির্বাচন কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর কাঞ্চন মিয়া, আরিফ মিয়া এবং স্ক্যানিং অপারেটর স্মরণ সরকার ওরফে হীরা। গত সোমবার (২০ জুলাই) তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে কলমাকান্দার রামনাথপুর পাগলা এলাকার ঠিকানা দেখিয়ে এক রোহিঙ্গাকে টাকার বিনিময়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট সংগ্রহ করে দেওয়ার ঘটনা ঘটে। একইভাবে নেত্রকোনা সদর এলাকায় ঠিকানা দেখিয়ে এক রোহিঙ্গাকে আইডি তৈরি করে দেওয়ার তথ্য পাওয়া যায়। এ কাজে নির্বাচন কার্যালয়ের কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশন থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কলমাকান্দা উপজেলা নির্বাচন কার্যালয়ে আউটসোর্সিংয়ে কর্মরত তিন কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়।

আরও পড়ুন

এ তথ্য নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন বলেন, রোহিঙ্গা নাগরিককে নাগরিকত্ব দেওয়ার অভিযোগ ওঠার পর নির্বাচন কমিশন থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বিষয়টি তদন্ত করেন। ওই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ঘটনায় জড়িত ঢাকায় তিনজনকে চাকরিচ্যুত করা হয়।

তিনি আরও বলেন, ওই তিনজন নির্বাচন কার্যালয়ের স্থায়ী কেউ নন, তারা কোম্পানির হয়ে আউটসোর্সিংয়ে নির্বাচন অফিসে কাজ করছিলেন। জেলায় এ সংক্রান্ত আরও যেসব অভিযোগ রয়েছে, সেগুলোর ব্যাপারেও তদন্ত চলছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি ওষুধ কারখানায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
মাগুরার শালিখায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন রাকিবুল ইসলাম নামে শালিখা থানা পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। এ ঘটনায় অপু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় টিকটকের মাধ্যমে পরিচয় থেকে গড়ে ওঠা সম্পর্কের স্বীকৃতি না পেয়ে কীটনাশকজাতীয় পদার্থ সেবনে এক স্কুলছাত্র ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
নেত্রকোনার পূর্বধলায় এক বৃদ্ধাকে (৮০) ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেছেন।
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
আরও পড়ুন
সরকারি চাকরিতে থেকে এনসিপির কমিটিতে পদ, সেই কর্মকর্তাকে শোকজ
কলমাকান্দায় ইউপি চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
সরকারি চাকরিতে থেকেও এনসিপির কমিটিতে পদ!
রোহিঙ্গা ক্যাম্পের কাছে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত