ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৮:৩৩ এএম
ভুক্তভোগী সুমাইয়া আক্তার।ছবি: সংগৃহীত

বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণার অভিযোগে চার সন্তানের জনক ৬৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে আমরণ অনশনে বসেছেন ২২ বছর বয়সী এক তরুণী। অভিযোগ, ওই ব্যক্তির প্রতারণার কারণে স্বামী ও সন্তানদের থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তিনি।

ঘটনাটি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলা ইউনিয়নের ধর্মপুর গ্রামে। অভিযুক্ত আব্দুর রাজ্জাক ওরফে রেজু (৬৫) ওই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। ভুক্তভোগী সুমাইয়া আক্তার (২২) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর (চাপড়া) গ্রামের ছামছুল হকের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকার মাওনা এলাকার একটি কাঁচামালের আড়তে কাজের সূত্রে রাজ্জাকের সঙ্গে সুমাইয়ার পরিচয় হয়। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ১৪ জুলাই বিয়ের কথা বলে সুমাইয়াকে মাওনা থেকে দোয়ারাবাজারে নিয়ে আসেন রাজ্জাক। পরে সুনামগঞ্জ শহরের একটি আবাসিক হোটেলে বিয়ের প্রস্তুতির কথা বলে দুদিন অবস্থান করেন। এরপর নানা অজুহাতে তাকে আবার ঢাকায় পাঠিয়ে দেন।

এদিকে বিষয়টি জানাজানি হলে সুমাইয়ার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে আর গ্রহণ করতে অস্বীকৃতি জানান। পরে তিনি বিষয়টি রাজ্জাককে জানালে আবার দোয়ারাবাজারে আসতে বলেন বলে দাবি করেন সুমাইয়া।

তার কথায় বিশ্বাস করে গত শনিবার (২৫ জুলাই) নিজের দুই শিশু সন্তান আব্দুল্লাহ আল মামুন (৭) ও আশা মনি (৫)কে রেখে দোয়ারাবাজারে আসেন তিনি। তবে এলাকায় পৌঁছানোর পর রাজ্জাক মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান বলে অভিযোগ করেন সুমাইয়া।

নিরুপায় হয়ে অভিযুক্তের বাড়িতে অবস্থান নেন তিনি এবং ন্যায়বিচারের দাবিতে আমরণ অনশন শুরু করেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তিনি রাজ্জাকের বাড়িতেই অবস্থান করছিলেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন

এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রাজ্জাকের বক্তব্য জানা সম্ভব হয়নি। তিনি আত্মগোপনে থাকায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের ২০ টাকার ডিম কিনতে হয়েছে ৫০ টাকায়
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সাগর উত্তাল থাকায় নৌযান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সেন্টমার্টিনে আটকা পড়েন প্রায় দেড় হাজার পর্যটক। অভিযোগ উঠেছে, দুর্যোগের এ সুযোগে দ্বীপের কিছু ব্যবসায়ী হোটেল ভাড়া ও খাবারের দাম কয়েকগুণ বাড়িয়ে দেন। ‘২০ টাকার ডিম ৫০ টাকায়’ কিনতে হয়েছে তাদের।
সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের ২০ টাকার ডিম কিনতে হয়েছে ৫০ টাকায়
গোসলের সময় পিছলে পড়া নিয়ে বিরোধ, প্রাণ গেল কিশোরের
নেত্রকোনার আটপাড়ায় নদীর ঘাটে পিছলে পড়া নিয়ে বিরোধের জেরে মামুন মিয়া (১৬) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী আ. জব্বার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। 
গোসলের সময় পিছলে পড়া নিয়ে বিরোধ, প্রাণ গেল কিশোরের
পানিতে তলিয়ে গেছে পাকা ধান, ঋণের বোঝা মাথায় নিয়ে কাঁদছেন ফটিকছড়ির কৃষকরা
সোনালী আমন ধান ঘরে তোলার ঠিক আগ মুহূর্তে নিম্নচাপের প্রভাবে টানা তিনদিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সর্বস্বান্ত হয়ে পড়েছেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কর্ণফুলী চা বাগান সংলগ্ন এলাকার অর্ধশতাধিক কৃষক। পাকা ও আধাপাকা ধান পানির নিচে তলিয়ে গিয়ে পচে যাওয়ায় মাথায় হাত পড়েছে প্রান্তিক চাষিদের। ঋণের বোঝা আর ফসল হারানোর শোকে এখন দিশেহারা পুরো এলাকার কৃষক পরিবারগুলো।
পানিতে তলিয়ে গেছে পাকা ধান, ঋণের বোঝা মাথায় নিয়ে কাঁদছেন ফটিকছড়ির কৃষকরা
১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী
কান্ট্রি গেমসে যোগদান ও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী
তিনদিন পর জাহাজ চলাচল শুরু, ফিরছেন সেন্টমার্টিনে আটকে পড়া ৯০০ পর্যটক
তিনদিন বন্ধ থাকার পর আবারও কক্সবাজার থেকে-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।
তিনদিন পর জাহাজ চলাচল শুরু, ফিরছেন সেন্টমার্টিনে আটকে পড়া ৯০০ পর্যটক
আরও পড়ুন
১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত
কিশোরীকে হাত ধরে টেনে বিছানার লেপের নিচে নিয়ে গেলেন ইমাম, অতঃপর... 
সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠনের নেতা এনামুল গ্রেপ্তার