ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০২:৫২ পিএম
মরদেহের প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর দীর্ঘদিনের শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিয়া মনি (২১) একই এলাকার মোবারক মিয়ার মেয়ে ও জাহিদুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রায়ই তিনি মাদক সেবন করে স্ত্রী রিয়া মনিকে মারধর করতেন। পারিবারিক কলহ ও নির্যাতনের একপর্যায়ে রিয়া মনি আজ নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

উত্তর ইউনিয়নের ইউপি সদস্য কাজী ইউসুফ বলেন, সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ দেখতে পাই। তার স্বামী জাহিদুল ইসলাম মাদকাসক্ত। প্রায়ই তিনি মাদক সেবন করে স্ত্রীকে মারধর করতেন। দীর্ঘদিনের সেই নির্যাতনের কারণেই এমন ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি।

আরও পড়ুন

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, স্বামী মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই স্ত্রীকে মারধর করতেন। সেই নির্যাতনের জের ধরেই রিয়া মনি আত্মহত্যা করেছেন।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে: মীর শাহে আলম
ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলম। 
হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে: মীর শাহে আলম
গরুর ঘাস কাটতে মাঠে যায় ১৪ বছরের কিশোরী, অতঃপর...
সাতক্ষীরার কলারোয়ায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. জিয়ারুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গরুর ঘাস কাটতে মাঠে যায় ১৪ বছরের কিশোরী, অতঃপর...
জামিনে বেরিয়েই হামলার শিকার আসামি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম হত্যা মামলার আসামি মিরাজুল ইসলাম জামিনে মুক্তি পাওয়ার পরপরই সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। মুমূর্ষু ও অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামিনে বেরিয়েই হামলার শিকার আসামি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
মৃত্যুর এক যুগ পরও মামলার আসামি সাবেক এমপি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়িতে মারামারির ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় প্রয়াত সাবেক সংসদ সদস্য সুলতান-উল-কবির চৌধুরীকে আসামি করার ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রায় একযুগ পর সংঘটিত একটি ঘটনার মামলায় তার নাম আসামি হিসেবে থাকায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা ও সমালোচনা চলছে।
মৃত্যুর এক যুগ পরও মামলার আসামি সাবেক এমপি
চার দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে
সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত ২১ জেলের চার দিন পার হলেও এখনও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। জিম্মি জেলেরা কোথায় এবং কী অবস্থায় রয়েছেন, সে সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। 
চার দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে
আরও পড়ুন
শেখ হাসিনার জন্মদিনের কেক ওসির জন্য রেখে গেলেন ছাত্রলীগের নেতাকর্মীরা!
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৭৭ লাখ টাকার চেক 
মালয়েশিয়ায় বজ্রপাতে বাংলাদেশি যুবকের মৃত্যু
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, হাসপাতালে এএসআইয়ের মৃত্যু