ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মেয়ের ঘরে চুরির খবর শুনে বিএনপি নেতার শাশুড়ির মৃত্যু

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৩:১৯ পিএম
রাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ। ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের বাড়িতে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনার খবর শুনে স্ট্রোক করে তার শাশুড়ি হাসনেরা বেগম (৬০) মারা গেছেন।

সোমবার (২৭ জুলাই) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ।

জানা গেছে, শনিবার (২৫ জুলাই) দুপুরে রাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও তার প্রবাসফেরত ভাই শামীম মিয়ার বাড়িতে দুর্বৃত্তরা চুরি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। চুরির বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যদের মধ্যে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় আজাদের শাশুড়ি, ব্রাহ্মণপাড়া উপজেলার মল্লিকা দীঘির বাসিন্দা হাসনেরা বেগম ঘটনাটি শুনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি স্ট্রোক করলে তার মৃত্যু হয়।

রাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও শংকুচাইল গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদ জানান, শনিবার সকালে পরিবারের সদস্যদের নিয়ে তিনি রাজাপুর গ্রামের ডা. জাহাঙ্গীর আলমের বাড়িতে এক আত্মীয়ের বৌ-ভাত অনুষ্ঠানে যান। বাড়িতে কেউ না থাকায় এই সুযোগে চোরের দল ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা এবং দুই ভরি স্বর্ণ নিয়ে যায়।

আরও পড়ুন

তিনি আরও জানান, এ ছাড়া তার প্রবাসফেরত ভাই মো. শামীম মিয়ার ঘর থেকে ৯ লাখ ৫০ হাজার টাকা এবং তিন ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। চুরির খবর শুনেই তার শাশুড়ি হাসনেরা বেগম স্ট্রোক করেন এবং পরে মারা যান।

ঘটনার পর বুড়িচং থানায় একটি মামলা করেন আবুল কালাম আজাদ। অভিযোগের ভিত্তিতে পুলিশ গিয়ে তদন্ত শুরু করে রাজাপুর লিটন ডেকোরেটরের দুই কর্মচারীকে আটক করে থানায় নিয়ে যায়।

আটককৃতরা হলেন- শংকুচাইল পশ্চিমপাড়ার মো. আব্দুল্লাহ খান এবং একই এলাকার মো. রাব্বি।

শংকুচাইল বাজারের রহমান ফার্মেসির স্বত্বাধিকারী মো. সোহেল বলেন, ইদানীং বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটছে। বিএনপি সভাপতির বাড়িতে চুরির ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এই ঘটনার খবর শুনে শাশুড়ি হাসনেরা বেগম মারা গেছেন। আমরা ব্যবসায়ীরাও নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, চুরির ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। দুজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে তারা রিমান্ডে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা তারা বানু (৭৭)। ছেলের মরদেহ বাড়ি থেকে কবরস্থানে নেওয়ার সময় এ ঘটনাটি ঘটে।
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
হাওরের বোরো ফসলরক্ষা ডুবন্ত বাঁধ নির্মাণ কাজের প্রকল্পের স্টেশনারি মালামাল ক্রয় ও আপ্যায়ন খরচসহ আনুষাঙ্গিক বিল বাবদ ১ পারসেন্ট (ভাগ) টাকার একটি চেকের আড়াই লাখের বেশি টাকা বাহক ও সংশ্লিষ্ট কর্মকর্তার অগোচরেই উত্তোলন ও আত্মসাতের অভিযোগ উঠেছে। সম্প্রতি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
আরও পড়ুন
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
চার্চের ঘণ্টা চুরির ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
সোনা চুরির অপবাদে ভেঙেছিল সংসার, ১২ বছর পর সামনে এলো চরম সত্য