ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইয়াবা খালে ফেলে পুলিশকে বোকা বানানোর চেষ্টা, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১২:৩৩ পিএম
গ্রেপ্তার আফান ইসলাম হেলাল ও সালমান শাহ। ছবি: সংগৃহীত

দিনাজপুরে ৩৩ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার আগে ঘোড়াঘাট উপজেলার খাঁ-পুকুর ব্রিজ এলাকা থেকে প্রথমে তাদের আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন আফান ইসলাম হেলাল (৩৫) ও সালমান শাহ (২৩)। আফানের স্থায়ী বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার চাল রায়েন্দা গ্রামে হলেও বর্তমানে তিনি ঘোড়াঘাট উপজেলার দেওগ্রামে বসবাস করেন। সালমানের বাড়িও একই উপজেলার দেওগ্রাম গ্রামে।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে পুলিশের একটি দল এলাকায় অভিযান চালাচ্ছিল। এ সময় খাঁ-পুকুর ব্রিজে দুই মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের থামিয়ে তল্লাশি শুরু করা হয়। এ সময় তারা নিজেদের কাছে থাকা ইয়াবার প্যাকেট পাশের খালের পানিতে ছুড়ে ফেলেন।

আরও পড়ুন

বিষয়টি বুঝতে পেরে এসআই ওয়াজিদ সঙ্গে সঙ্গে খালে ঝাঁপ দেন। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পানির নিচ থেকে তিনি পলিথিনে মোড়ানো ৩৩ পিস ইয়াবা উদ্ধার করেন। পরে আটক দুই ব্যক্তি উদ্ধার হওয়া ইয়াবা নিজেদের বলে স্বীকার করেন।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। একইসঙ্গে তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বুধবার দিনাজপুর আদালতে পাঠানো হবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
রাজবাড়ীতে ৯০ লাখ টাকার ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ঘুমধুম সীমান্তে ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
দুর্ঘটনায় জ্ঞান হারান মোটরসাইকেল আরোহী, পকেটে মিলল ৯৫০ পিস ইয়াবা
চট্টগ্রামে চাঁদাবাজি মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার