ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

দেড় দশক ধরে বেহাল কপিলমুনির কলেজ সড়ক, জনদুর্ভোগ চরমে

পাইকগাছা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০৪:২৭ পিএম
ছবি: আরটিভি

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি উপশহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি জনগুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কপিলমুনি পুলিশ ফাঁড়ির মোড়সংলগ্ন এই সড়কটি শুধু স্থানীয়দের যাতায়াতের মধ্যেই সীমাবদ্ধ নয়; প্রতিদিন এ পথে স্কুল-কলেজের শত শত শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ চলাচল করেন। এ ছাড়া সড়কের দুই পাশে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠায় এর গুরুত্ব আরও বেড়েছে। প্রধান সড়কের সঙ্গে সংযুক্ত হয়ে কপিলমুনি কলেজ সড়কে মিলিত হওয়া এ পথে পথচারীরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছেন। প্রবল বর্ষণে সড়কটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির বেশিরভাগ অংশ বড় বড় গর্ত ও খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টি হলেই সড়কটি কাদা-পানিতে একাকার হয়ে যায়। ফলে পুরো বর্ষা মৌসুমে এটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। এতে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

সড়কটির অবস্থা এতটাই বেহাল যে, যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটেও চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ ছাড়া পণ্যবাহী যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় স্থানীয় ব্যবসায়ীরাও ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। প্রায় ১৫০ গজ দৈর্ঘ্যের এ সড়কের দুই পাশে আবাসিক ভবন, একাধিক ডায়াগনস্টিক সেন্টার, বিভিন্ন এনজিওর কার্যালয়, ডিলার পয়েন্ট, গ্রামীণ ব্যাংক, পানির প্ল্যান্ট, ব্যবসায়ীদের বিভিন্ন পণ্যের গুদাম এবং একটি মুরগির হাট রয়েছে।

আরও পড়ুন

সার ও কীটনাশক ব্যবসায়ী জি এম রফিকুল ইসলাম জানান, প্রায় দেড় দশক ধরে এ সড়কে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। স্থানীয় জনপ্রতিনিধিদের বারবার জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

মুরগি ব্যবসায়ী খোকন সরদার ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা বছরের পর বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছি, কিন্তু সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

কপিলমুনি কলেজসহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সড়ক দিয়ে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছে। তারা সময়মতো কলেজ বা বিদ্যালয়ে পৌঁছাতে পারে না। বিশেষ করে বৃষ্টির দিনে ক্লাসে আসা তাদের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে।

কপিলমুনি কলেজের অনার্স শিক্ষার্থী মো. রোমান সরদার বলেন, শিক্ষার্থীদের নিরাপদে ও সময়মতো ক্লাসে পৌঁছানোর জন্য সড়কটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। রাস্তাটি এ এলাকার মানুষের জীবনযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কপিলমুনি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউনুস আলী মোড়ল বলেন, সড়কটি সত্যিই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তবে বর্তমানে সংস্কারের জন্য কোনো বরাদ্দ নেই। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সংস্কার করা হবে।

কপিলমুনি উপশহরের ব্যস্ততম এ সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে খুলনা-৬ আসনের মাননীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিতে শুরু করেছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
আরও পড়ুন
কাজ শেষে বাসায় ফেরা হলো না ফালু মিয়ার
স্বামীর মোটরসাইকেলে স্কুলে যাচ্ছিলেন শিক্ষিকা, মুহূর্তেই পিষে দিলো ট্রাক
শ্বশুরবাড়ি থেকে ফেরা হলো না ছাত্রদল নেতার, পথেই নিভল প্রাণ
সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী