ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

খোলাবাজারে সরকারি ধানবীজ বিক্রি, বিক্রেতার কারাদণ্ড

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০৫:২৫ পিএম
খোলা বাজারে সরকারি ধানবীজ বিক্রির সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২৪ বস্তা বীজ জব্দসহ বিক্রেতাকে সাত দিনের সাজা দেন। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় খোলাবাজারে সরকারি ধানবীজ বিক্রির সময় ২৪ বস্তা (প্রতি বস্তায় ১০ কেজি) আমনের ব্রি-৫১ জাতের ধানের বীজ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক বিক্রেতাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) রাতে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

জব্দ করা বীজ রাজশাহী অঞ্চলে বিক্রির জন্য সরবরাহ করা হয়েছিল বলে জানা গেছে। সাজাপ্রাপ্ত ব্যক্তি কুলাউড়া পৌর এলাকার বাসিন্দা মো. জামাল মিয়া (৪০)।

জানা গেছে, খোলাবাজারে সরকারি ধানবীজ বিক্রি হচ্ছে— এমন তথ্যের ভিত্তিতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রাত ৯টার দিকে চৌধুরী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় জামাল মিয়ার কাছে কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ২৪ বস্তা বীজ পাওয়া যায়। বীজের বস্তায় ‘রাজশাহী অঞ্চল’ লেখা ছিল। পরে বীজগুলো জব্দ করে জামাল মিয়াকে সাজা দেওয়া হয়। জব্দ করা বীজ উপজেলা কৃষি কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। অভিযানের সময় কুলাউড়া থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিল।

আরও পড়ুন

সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল মিয়া জানান যে নিজাম ট্রেডার্স নামে কুলাউড়া পৌর শহরের উত্তর বাজার এলাকার সরকারি ডিলারের কাছ থেকে তিনি এসব বীজ কেনেন। রাতে অভিযান চালাতে গিয়ে নিজাম ট্রেডার্স বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে ডিলারের গুদাম পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলার কৃষি কর্মকর্তাকে বলা হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ডিলার নিজাম ট্রেডার্সের মালিক নিজাম মিয়ার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, তদন্ত করে এ ঘটনার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সাজাপ্রাপ্ত ব্যক্তিকে মৌলভীবাজারের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম।

অনেক সময় দেশের এক অঞ্চলের বীজ অন্য অঞ্চলের আঞ্চলিক গুদামে যায় জানিয়ে কুলাউড়ায় দায়িত্বে থাকা বিএডিসির উপসহকারী পরিচালক মতিলাল ধর বলেন, ডিলার সিলেটের আঞ্চলিক গুদাম থেকে ওই বীজ কিনেছেন কি না, তা খোঁজ নিয়ে দেখা হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
হঠাৎ ‘হিস হিস’ শব্দ, আতংকে চা শ্রমিকরা
এক ঘণ্টার অভিযানে প্রাণে বাঁচল হাইল হাওরের ‘বন্দি’ সাপ
মৌলভীবাজারে এনসিপির ২ নেতাকে বহিষ্কার
প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার