ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

বিএনপি নেতাকে জড়িয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে সিলেটে সংবাদ সম্মেলন

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৬ এএম
গোয়াইনঘাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন। ছবি: সৌজন্য

সিলেট সীমান্তে চোরাচালান ও সীমান্ত অপরাধ নিয়ে গত ২৭ জুলাই "সিলেট সীমান্তে চোরাচালন রাজনৈতিক ছত্রছায়ায়" শিরোনামে দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মধ্য জাফলং ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গোয়াইনঘাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এই প্রতিবাদ জানান মধ্য জাফলং ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষে ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি সিলেট জেলা বিএনপির ক্রিড়া সম্পাদক স্টেলিন তারিয়াংকে জড়িয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে সিলেট সীমান্তের ‘চোরাচালানের গডফাদার’, অবৈধ বালু-পাথর উত্তোলনকারী এবং দ্বৈত নাগরিকত্বের অধিকারী হিসেবে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। প্রতিবেদনে নেরোলা থমসন ওরফে জমিদারনীকে স্টেলিন তারিয়াং এর মা হিসেবে দাবি করা হলেও সাইদুর রহমান স্পষ্ট ভাষায় জানান যে নেরোলা থমসন স্টেলিন তারিয়াং এর মা নন, তিনি সম্পর্কে তার ফুফু। একই সঙ্গে প্রকাশিত সংবাদে স্টেলিন তারিয়াংকে পূর্ব জাফলং ইউনিয়নের বাসিন্দা উল্লেখ করা হলেও তিনি মূলত মধ্য জাফলং ইউনিয়নের বাসিন্দা। চোরাচালান বা কোন ধরনের সীমান্ত অপরাধের সঙ্গে স্টেলিন তারিয়ানের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পৃক্ততা নেই।

বিএনপি নেতারা অভিযোগ করেন, প্রকাশিত সংবাদে স্টেলিন তারিয়াংকে সীমান্ত এলাকার চোরাচালান সিন্ডিকেটের নিয়ন্ত্রক হিসেবে আখ্যায়িত করা হলেও এর কোন বস্তুনিষ্ঠ প্রমাণ বা ভিত্তি নেই। এমনকি সংবাদ প্রকাশের আগে তাকে ফোন করে তার যে বক্তব্য নেয়া হয়েছে, ওই বক্তব্যের আংশিকটুকু রেখে বাদবাকি বক্তব্য মনগড়া এবং নেগেটিভ ভাবে প্রকাশ করা হয়েছে। যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।

আরও পড়ুন

লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, স্টেলিন তারিয়ান দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থেকে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এলাকায় তিনি একজন সৎ, শান্তিপ্রিয় ও সমাজসেবামূলক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। মূলতঃ রাজনৈতিকভাবে দলের এবং তার ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে এই কাল্পনিক ও মনগড়া প্রতিবেদন প্রকাশ করিয়েছে। সংবাদ সম্মেলন থেকে দৈনিক যুগান্তর কর্তৃপক্ষকে যে কোন সংবাদ প্রকাশের আগে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য অনুরোধ জানানো হয়। একই সঙ্গে দেশবাসী ও সিলেটের সর্বস্তরের জনগণকে এ ধরনের কুচক্রী ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়।

সংবাদ সম্মেলনে সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি গোলাম কিবরিয়া ছাত্তার, সহ-সাধারন সম্পাদক জি এম শফিক, সিলেট জেলা ওলামাদলের সদস্য সচিব মাওলানা কামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল হক, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ইউপি সদস্য সাহেদ আহমদসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জামালপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় ৪ জনের সাজা
জামালপুরে পৃথক অপহরণ ও ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন এবং আরও দুই আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
জামালপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় ৪ জনের সাজা
লংগদুতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, সেনা হস্তক্ষেপে পণ্ড
রাঙামাটির লংগদু উপজেলার নাজিমটিলায় রাতের আঁধারে জমি দখল ও ঘর নির্মাণকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ ও বিরোধের সৃষ্টি হয়েছে। বিতর্কিত জমিতে জোরপূর্বক বসতি স্থাপনের চেষ্টার পর বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের সময়োপযোগী হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। আইনি প্রক্রিয়া ও ভূমি অফিসের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ ওই জমিতে সব ধরনের কার্যক্রম ও অবস্থানে স্থিতাবস্থা জারি করা হয়েছে।
লংগদুতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, সেনা হস্তক্ষেপে পণ্ড
মঠবাড়িয়ায় শতাধিক শিক্ষার্থী পেল স্কুলব্যাগ-ছাতা-ফুটবল
পিরোজপুরের মঠবাড়িয়ায় হতদরিদ্র পরিবারের প্রায় শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে ফুটবল, স্কুলব্যাগ ও ছাতা বিতরণ করা হয়েছে।
মঠবাড়িয়ায় শতাধিক শিক্ষার্থী পেল স্কুলব্যাগ-ছাতা-ফুটবল
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ
নড়াইলের কালিয়া উপজেলা নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ আটজন আহত হয়েছেন।
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ
এপিএর সভায় যোগ দিতে তাজিকিস্তানে যাচ্ছেন এমপি বাবুল
এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলির (এপিএ) সভায় বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি হিসেবে অংশ নিতে তাজিকিস্তানের রাজধানী দুশানবের উদ্দেশে রওনা হচ্ছেন ফরিদপুর-৪ (সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
এপিএর সভায় যোগ দিতে তাজিকিস্তানে যাচ্ছেন এমপি বাবুল
আরও পড়ুন
সিলেটে মাদক-চোরাচালান দমনে কঠোর অভিযান, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার
৩৪ দিন পর আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু
শাহজালাল মাজারের দানবাক্স খোলা হবে আজ
জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল