ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

আরটিভিতে সংবাদ প্রকাশের পর সেই ‘ধসে পড়া সড়ক’ সংস্কারের উদ্যোগ নিলেন এমপি

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১২:০৫ পিএম
ধসে পড়া সড়ক। ছবি: আরটিভি

আরটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর ফরিদপুরের সদরপুর উপজেলার একটি গুরুত্বপূর্ণ ব্রিজ-সংলগ্ন ধসে পড়া সড়ক দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের নির্দেশনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিগগিরই এ সড়কের সংস্কার কাজ শুরু করবে।

এর আগে, গত ২০ জুলাই ‘ব্রিজ-সংলগ্ন সড়ক ধসে যোগাযোগ ব্যাহত, দ্রুত সংস্কারের দাবি’ শিরোনামে আরটিভি অনলাইনে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পরদিনই ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়।

জানা যায়, সদরপুর উপজেলার সদর ইউনিয়নের সতেররশি গ্রামের কুদ্দুস মেম্বারের বাড়ির সামনে খালের ওপর নির্মিত একটি ব্রিজের সংযোগ সড়ক দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। টানা বৃষ্টি ও খালের পানির প্রবল স্রোতে ব্রিজের এক পাশের মাটি ধসে পড়ায় সড়কটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এতে শিক্ষার্থী, কৃষক, রোগীসহ প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। এতে একদিকে যেমন দুর্ঘটনার আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে বাড়ছে সাধারণ মানুষের ভোগান্তিও।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, এ ব্রিজটি সদরপুর উপজেলার সদর ইউনিয়নের সতেররশি গ্রামের সঙ্গে ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের ব্রাক্ষন্দী গ্রামের গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ায় যানবাহনগুলোকে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে। এতে সময় ও অর্থ অপচয়ের পাশাপাশি জরুরি রোগী পরিবহনেও সৃষ্টি হচ্ছে ভোগান্তি।

এ নিয়ে আরটিভিতে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের নজরে আসে। তিনি দ্রুত সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন এবং উপজেলা প্রকৌশলী এ. কে. আজাদকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরদিন উপজেলা এলজিইডির একটি প্রকৌশল দল ঘটনাস্থল পরিদর্শন করে সংস্কার কার্যক্রমের প্রস্তুতি শুরু করে।

পরিদর্শনকালে সদরপুর উপজেলা উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ ওজিউল্লাহ খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কে. এম. আবু সাঈদ, উপজেলা ছাত্রদল নেতা নজরুল কবির নিরবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় স্থানীয়রা সংস্কার কার্যক্রমের দ্রুত উদ্যোগ নেওয়ায় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলকে ধন্যবাদ জানান। পাশাপাশি জনদুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরায় আরটিভির প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের আশা, গণমাধ্যম এ ধরনের জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা তুলে ধরলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমবে।

এ বিষয়ে সদরপুর উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ ওজিউল্লাহ খান বলেন, ব্রিজটি সদরপুর উপজেলা এলজিইডির নির্মিত নয়, এটি ভাঙ্গা উপজেলার পিআইও কার্যালয়ের আওতায় নির্মাণ করা হয়েছে। তবে মাননীয় সংসদ সদস্য আমাদের নির্দেশ দিয়েছেন, ব্রিজটি যে সংস্থাই নির্মাণ করে থাকুক না কেন, জনগণের দুর্ভোগ বিবেচনায় ব্রিজ-সংলগ্ন ধসে পড়া সংযোগ সড়কটি দ্রুত সংস্কার করতে হবে। সেই নির্দেশনা অনুযায়ী আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং প্রয়োজনীয় পরিমাপের কাজ সম্পন্ন করেছি। খুব শিগগিরই সড়কটির সংস্কারকাজ শুরু করা হবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পদ্মায় তীররক্ষা বাঁধে ফাটল, আতঙ্কে স্থানীয়রা
শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর মাছঘাট এলাকায় পদ্মা নদীর তীররক্ষা বাঁধে প্রায় ৫০ মিটার এলাকাজুড়ে ফাটল দেখা দিয়েছে। 
পদ্মায় তীররক্ষা বাঁধে ফাটল, আতঙ্কে স্থানীয়রা
নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন রেজাসহ আটক ৩
ঝিনাইদহে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন রেজা এবং স্থানীয় এক আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন রেজাসহ আটক ৩
প্রতিবন্ধী নারীকে পেয়ে নিজেকে আর ‘সামলাতে পারলেন না’ রবিউল
নেত্রকোনার পূর্বধলায় বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রতিবন্ধী নারীকে পেয়ে নিজেকে আর ‘সামলাতে পারলেন না’ রবিউল
প্রধান শিক্ষককে অকথ্য গালাগাল, চাকরিচ্যুতের হুমকি
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি (এস.এম.সি) গঠন নিয়ে বিরোধের জের ধরে অফিস কক্ষে ঢুকে প্রধান শিক্ষককে অকথ্য ভাষায় গালি-গালাজ করা ও বের করে দেওয়ার হুমকির ঘটনা ঘটেছে।
প্রধান শিক্ষককে অকথ্য গালাগাল, চাকরিচ্যুতের হুমকি
কুমিল্লায় ডাকাতি ও গৃহবধূকে গুলিবিদ্ধকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
কুমিল্লার সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বসন্তপুরে ডাকাতি ও গৃহবধূকে গুলিবিদ্ধ করার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ইউনিয়নবাসী।  বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে শিবের বাজারে এ কর্মসূচি পালন করা হয়। সে সময় বক্তারা বলেন, ডাকাতরা এলাকার চিহ্নিত মাদককারবারি। মামলা হলেও আসামিদের ধরতে পুলিশ গড়িমসি করছে বলেও অভিযোগ করেন তারা।  গত বৃহস্পতিবার রাতে টিনের চাল খুলে দুবাইপ্রবাসী দেলোয়ার হোসেনের বাড়িতে ঢুকে ডাকাতির চেষ্টা করে আশপাশের গ্রামের ছয় মাদককারবারি। এতে বাধা দিলে দেলোয়ারের স্ত্রী রোখসানা বেগমের পায়ে কয়েক রাউন্ড গুলি করে ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। তাঁরা দ্রুত ঘটনার সঙ্গে জড়িত সবাইকে শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রবাসী দেলোয়ারের ছোট ভাই মোবারক হোসেন জানান, পুলিশ একটি অস্ত্র উদ্ধার করেছে এবং একজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি সবাইকেও দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।  মানববন্ধনে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সহসভাপতি মো. জহিরুল হক জহির, শিবের বাজার কমিটির সহসভাপতি মাস্টার আলমগীর হোসেন, কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন, জামায়াতে ইসলামীর ১ নম্বর ওয়ার্ড সভাপতি মাস্টার জাহাঙ্গীর হোসেন, সেক্রেটারি কামরুল হাসান, আমড়াতলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাস্টার আলমগীর হোসেন এবং আলোকিত সমাজকল্যাণ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেনসহ স্থানীয় বাসিন্দারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শিবের বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ডাকাতি বন্ধে কঠোর পদক্ষেপ, জড়িতদের গ্রেপ্তার এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। আরটিভি/এসআর
কুমিল্লায় ডাকাতি ও গৃহবধূকে গুলিবিদ্ধকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
আরও পড়ুন
‘জামায়াত এমপিদের এলাকায় সারের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে’
নির্বাচনী ইশতেহারের ৭৩ শতাংশ প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি: রাকসু ভিপি
আরটিভিতে আজ (৩০ সেপ্টেম্বর) যা দেখবেন
মৃত্যুর এক যুগ পরও মামলার আসামি সাবেক এমপি