ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

কাঁচা মরিচের ঝালে বাজারে আগুন

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০৫:০৯ পিএম
বাজার করছেন ক্রেতারা। ছবি: আরটিভি

মানিকগঞ্জে কাঁচা মরিচের দাম বেড়ে খুচরা বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ সর্বোচ্চ ৪০০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহের ব্যবধানে প্রায় ১৫০ টাকা বেড়েছে। একই সঙ্গে বিভিন্ন সবজির দামও ১০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের খুচরা কাঁচাবাজার ঘুরে দেখা যায়, গত এক সপ্তাহে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। এক সপ্তাহ আগে ২৫০ থেকে ৩০০ টাকা কেজিতে বিক্রি হওয়া কাঁচা মরিচ এখন ৪০০ টাকা পর্যন্ত পৌঁছেছে।

এ ছাড়া পেঁয়াজের দাম ৫০ টাকা থেকে বেড়ে ৬০ টাকা কেজি হয়েছে। পটলের দাম ৬০ টাকা থেকে বেড়ে ৮০ টাকা এবং বেগুন ৯০ টাকা থেকে বেড়ে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

একইভাবে করলার দাম ৬০ থেকে ৭০ টাকা থেকে বেড়ে ১২০ টাকায় দাঁড়িয়েছে। মুখীকচু বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে, যা আগে ছিল ৬০ টাকা। একটি লাউ আগের মতোই ৮০ টাকায় বিক্রি হলেও অন্যান্য সবজির দামের ঊর্ধ্বগতিতে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় মোট ১০ হাজার ২২৮ হেক্টর জমিতে বিভিন্ন ফসল ও সবজির আবাদ হয়েছে। বর্তমানে ৭ হাজার ২৯৩ হেক্টর জমিতে উৎপাদন চলছে। তবে সাম্প্রতিক অতিবৃষ্টিতে ২২২ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৪ হাজার ৮৮৫ জন কৃষক ক্ষতির মুখে পড়েছেন। প্রাথমিক হিসাবে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ১৩ লাখ ৪৭ হাজার টাকা।

জেলার সাতটি উপজেলাতেই অতিবৃষ্টির কারণে সবজিখেত ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ক্ষেতেই সবজি পচে নষ্ট হয়ে গেছে। বিশেষ করে কাঁচা মরিচের ক্ষেত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় দামের ওপর সরাসরি প্রভাব পড়েছে।

বেসরকারি চাকরিজীবী নাজমুল হাসান বলেন, মাসের শেষ, এখনো বেতন পাইনি। বাজারে সবকিছুর দাম বেড়ে যাওয়ায় কেনাকাটা করতে হিমশিম খেতে হচ্ছে।

দিনমজুর আলী হোসেন বলেন, আমরা দিন আনি, দিন খাই। এই দামে কাঁচা মরিচ কেনা আমাদের জন্য কঠিন হয়ে গেছে। সবজি কিনতেই কষ্ট হচ্ছে।

আরও পড়ুন

খুচরা ব্যবসায়ী আব্দুর রশীদ জানান, বৃষ্টির কারণে সবজিখেত নষ্ট হওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে। ফলে দাম বেড়েছে। তিনি বলেন, বাইরে থেকে কাঁচা মরিচসহ অন্যান্য সবজি আমদানি না করলে দাম কমার সম্ভাবনা কম।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাজাহান সিরাজ বলেন, অতিবৃষ্টিতে প্রায় ৫০ একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ৪৩০ হেক্টর জমিতে কাঁচা মরিচের আবাদ থাকলেও এর মধ্যে ২০ হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টির কারণে মরিচ সংগ্রহেও সমস্যা হচ্ছে। এ কারণে দাম বেড়েছে।

তিনি আরও জানান, আবহাওয়া স্বাভাবিক হলে এবং বৃষ্টি কমে গেলে বাজার পরিস্থিতি আগের অবস্থায় ফিরে আসতে পারে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মানবেতর জীবন কাটছে একই পরিবারের চার প্রতিবন্ধীর
যে বয়সে হাতে বই-খাতা নিয়ে বিদ্যালয়ে যাওয়ার কথা, সহপাঠীদের সঙ্গে খেলাধুলা আর হাসি-আনন্দে দিন কাটানোর কথা, সেই বয়সেই শারীরিক প্রতিবন্ধকতার কারণে ঘরের চার দেয়ালের মধ্যে বন্দি হয়ে আছে সিয়াম হোসেন (১০) ও রিয়া আক্তার (১২)। চার বছর আগেও স্বাভাবিকভাবে চলাফেরা করে বিদ্যালয়ে যেত দুই ভাই-বোন। কিন্তু সামান্য জ্বরের পরই বদলে যায় তাদের জীবন। ধীরে ধীরে তারা হারিয়ে ফেলে স্বাভাবিকভাবে হাঁটা-চলার সক্ষমতা।
মানবেতর জীবন কাটছে একই পরিবারের চার প্রতিবন্ধীর
ফটিকছড়িতে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুরে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।
ফটিকছড়িতে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
আরটিভির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেন চাকরিচ্যুত প্রতিনিধি বাবু
আরটিভির নাম, লোগো, আইডি কার্ড ও ব্যুম ব্যবহার করে নোয়াখালীতে অনিয়ম, চাঁদাবাজি ও হুমকি প্রদর্শনের অভিযোগ উঠেছে চাকরিচ্যুত সাবেক জেলা প্রতিনিধি মনির হোসেন বাবুর বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে আরটিভি কর্তৃপক্ষ। একই সঙ্গে জনসাধারণকে সতর্ক করে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
আরটিভির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেন চাকরিচ্যুত প্রতিনিধি বাবু
এলেঙ্গা-মগড়া সড়কের খানাখন্দে ‘জীবন অতিষ্ঠ’ ৩০ গ্রামের মানুষের
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে মগড়া পর্যন্ত ৭ কিলোমিটার সড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে। পটল, দুর্গাপুর, চরহামজানী, মীরহামজানী, সল্লা, আয়নাপুর, যোগারচরসহ প্রায় ৩০টি গ্রামের লাখো মানুষ ভোগান্তি নিয়ে চলাচল করে থাকেন এ সড়ক দিয়ে।
এলেঙ্গা-মগড়া সড়কের খানাখন্দে ‘জীবন অতিষ্ঠ’ ৩০ গ্রামের মানুষের
কাজীকে অপহরণ করে ২ লাখ টাকা চাঁদা নিলেন যুবক, অতঃপর... 
মুন্সিগঞ্জে এক নিকাহ্ রেজিস্ট্রারকে (কাজী) অপহরণ করে দুই লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে রাজীব হোসেন অপু নামের এক যুবক ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কাজীকে অপহরণ করে ২ লাখ টাকা চাঁদা নিলেন যুবক, অতঃপর... 
আরও পড়ুন
মানিকগঞ্জে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানারে শিক্ষক দিবস পালন, প্রধান শিক্ষক গ্রেপ্তার
নদী দিয়ে ভেসে যাচ্ছিল মাথাবিহীন নারীর মরদেহ
মানিকগঞ্জে চোখ জুড়াবে যে ৫ দর্শনীয় স্থান
ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি, যুবক কারাগারে