ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

আরটিভির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেন চাকরিচ্যুত প্রতিনিধি বাবু

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পিএম
মনির হোসেন বাবু

আরটিভির নাম, লোগো, আইডি কার্ড ও ব্যুম ব্যবহার করে নোয়াখালীতে অনিয়ম, চাঁদাবাজি ও হুমকি প্রদর্শনের অভিযোগ উঠেছে চাকরিচ্যুত সাবেক জেলা প্রতিনিধি মনির হোসেন বাবুর বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে আরটিভি কর্তৃপক্ষ। একই সঙ্গে জনসাধারণকে সতর্ক করে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

মনির হোসেন বাবু নোয়াখালীর চৌমুহনীর ব্যাংক রোড এলাকার দক্ষিণ হাজীপুরের বাসিন্দা আব্দুর রব মিয়ার ছেলে।

আরটিভি কর্তৃপক্ষ জানায়, কর্মক্ষেত্রে অবহেলা, গাফিলতি, অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও সাংবাদিক পদের অপব্যবহারসহ একাধিক অভিযোগের সত্যতা পাওয়ায় ৮ মার্চ ২০২৬ তাকে চাকরিচ্যুত করা হয়। চাকরিচ্যুতির পর আরটিভির লোগোসহ ব্যুম ও আইডি কার্ড জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি তা জমা দেননি। বরং ব্যক্তিগত গাড়িতে আরটিভির লোগো ব্যবহার করে সাংবাদিক পরিচয় দেওয়া এবং ব্যুম ও পরিচয় ব্যবহার করে দখলদারিত্ব, হুমকি ও চাঁদাবাজির মতো কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ রয়েছে।

আরটিভি কর্তৃপক্ষ জানিয়েছে, মনির হোসেন বাবুর বর্তমান কোনো কর্মকাণ্ডের সঙ্গে প্রতিষ্ঠানের সম্পর্ক নেই। তার ব্যক্তিগত বা অর্থনৈতিক লেনদেনের দায়ও আরটিভি নেবে না। কেউ আরটিভির লোগো বা পরিচয় ব্যবহার করে অবৈধ সুবিধা চাইলে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মানবেতর জীবন কাটছে একই পরিবারের চার প্রতিবন্ধীর
যে বয়সে হাতে বই-খাতা নিয়ে বিদ্যালয়ে যাওয়ার কথা, সহপাঠীদের সঙ্গে খেলাধুলা আর হাসি-আনন্দে দিন কাটানোর কথা, সেই বয়সেই শারীরিক প্রতিবন্ধকতার কারণে ঘরের চার দেয়ালের মধ্যে বন্দি হয়ে আছে সিয়াম হোসেন (১০) ও রিয়া আক্তার (১২)। চার বছর আগেও স্বাভাবিকভাবে চলাফেরা করে বিদ্যালয়ে যেত দুই ভাই-বোন। কিন্তু সামান্য জ্বরের পরই বদলে যায় তাদের জীবন। ধীরে ধীরে তারা হারিয়ে ফেলে স্বাভাবিকভাবে হাঁটা-চলার সক্ষমতা।
মানবেতর জীবন কাটছে একই পরিবারের চার প্রতিবন্ধীর
ফটিকছড়িতে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুরে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।
ফটিকছড়িতে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
এলেঙ্গা-মগড়া সড়কের খানাখন্দে ‘জীবন অতিষ্ঠ’ ৩০ গ্রামের মানুষের
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে মগড়া পর্যন্ত ৭ কিলোমিটার সড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে। পটল, দুর্গাপুর, চরহামজানী, মীরহামজানী, সল্লা, আয়নাপুর, যোগারচরসহ প্রায় ৩০টি গ্রামের লাখো মানুষ ভোগান্তি নিয়ে চলাচল করে থাকেন এ সড়ক দিয়ে।
এলেঙ্গা-মগড়া সড়কের খানাখন্দে ‘জীবন অতিষ্ঠ’ ৩০ গ্রামের মানুষের
কাজীকে অপহরণ করে ২ লাখ টাকা চাঁদা নিলেন যুবক, অতঃপর... 
মুন্সিগঞ্জে এক নিকাহ্ রেজিস্ট্রারকে (কাজী) অপহরণ করে দুই লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে রাজীব হোসেন অপু নামের এক যুবক ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কাজীকে অপহরণ করে ২ লাখ টাকা চাঁদা নিলেন যুবক, অতঃপর... 
কক্সবাজারে নারী পর্যটকের মৃত্যু
কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সীমা আক্তার (১৮) নামের এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। 
কক্সবাজারে নারী পর্যটকের মৃত্যু
আরও পড়ুন
হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যুর, হাসপাতালে ভাঙচুর
হত্যাসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
আরটিভিতে আজ যা দেখবেন
জনস্বার্থে সতর্কীকরণ বিজ্ঞপ্তি