ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি, যুবক কারাগারে

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পিএম
ছবি: আরটিভি

মানিকগঞ্জের ঘিওরে ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি এবং ফেসবুকে ব্যঙ্গাত্মক ছবি প্রকাশের অভিযোগে বাসুদেব রাজবংশী (২৫) নামে এক যুবককে আটক করে। আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে বাসুদেবকে ঘিওর আমলি আদালতে পাঠানো হয়। এর আগে, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে ঘিওর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৯ সেপ্টেম্বর বাসুদেবের ফেসবুক পেজে ইসলাম ধর্মকে নিয়ে আপত্তিকর মন্তব্য এবং ব্যঙ্গাত্মক ছবি প্রকাশের অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ঘিওর থানার এসআই মো. মিজানুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন। মামলায় সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর ২৬(২) ধারা উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, মামলা হয়েছে এবং প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের আদালতে পাঠানো আবেদনে বাসুদেবের জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করার বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে তার বক্তব্যের আইনগত গ্রহণযোগ্যতা ও অভিযোগের চূড়ান্ত সত্যতা আদালতের বিচারাধীন বিষয়।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না করতে স্থানীয়দের আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনগত প্রক্রিয়ার আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দিল্লিতে জন্ম নেওয়া শয়তানের দোসরদের দিল্লিতেই ফিরে যেতে হবে: ভূমি মন্ত্রী
দিল্লিতে জন্ম নেওয়া শয়তানের দোসরদের দিল্লিতেই ফিরে যেতে হবে, এদেশের জনগণকে ডিসেম্বরের হুমকি দেখিয়ে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু।
দিল্লিতে জন্ম নেওয়া শয়তানের দোসরদের দিল্লিতেই ফিরে যেতে হবে: ভূমি মন্ত্রী
সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের গ্রামের বাড়ি জামালপুরে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে জামালপুর সদর উপজেলায় তাদের নিজ নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে শুক্রবার মধ্যরাতে নিহতদের মরদেহ জামালপুরে তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে আনা হয়। এ সময় পরিবার, স্বজন ও স্থানীয়দের কান্নায় শোকাবহ পরিবেশ তৈরি হয়। শনিবার সকালে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের দড়িহামিদপুর ভাটিপাড়া গ্রামে নিহত মোফাজ্জল হোসেন লেবু (৫০) ও তার মা রাশিদা বেগমের (৭০) জানাজা অনুষ্ঠিত হয়। একই ইউনিয়নের গোড়ারকান্দা গ্রামে নিহত মোফাজ্জল হোসেন লেবুর মেয়ে অন্তঃসত্ত্বা মর্জিনা বেগম (২৫) ও মর্জিনা বেগমের শিশু সন্তান মিনানের (৫) জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। একই দুর্ঘটনায় নিহত সিএনজিচালক সুজন আলীর (৪৪) মরদেহ গতকাল শুক্রবার রাতে বাড়িতে আনা হলে রাতেই তার জানাজা গোবিন্দবাড়ি গ্রামে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাদের প্রত্যেকের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এদিকে, সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের বাদেচান্দি গ্রামে আক্রাম আলী (৫১) ও তার স্ত্রী মমতা বেগমের (৩৯) জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এমন করুণ মৃত্যুর ঘটনায় নিহতদের স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে। উল্লেখ্য, গতকাল শুক্রবার দুপুরে মা, মেয়ে ও নাতিকে নিয়ে গাজীপুরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রাজমিস্ত্রি মোফাজ্জল হোসেন লেবু। জামালপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত সিএনজিতে এবং পরে সেখান থেকে বাসে করে গাজীপুরে যাওয়ার কথা ছিল। কিন্তু তারা ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের চারজন ও সিএনজিচালকসহ মোট সাতজন নিহত হন। পরে বাসটির চালক বাসটি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে আইনি প্রক্রিয়া শেষে গতকাল গভীর রাতে মরদেহগুলো জামালপুরে আনা হয়। এই দুর্ঘটনার পর থেকে ঢাকা-জামালপুর রুটে রাজীব পরিবহনের সব বাস চলাচল বন্ধ রয়েছে। আরটিভি/টিআর
সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন
বিদ্যালয়ের মিটিংয়ে শিক্ষিকাকে থাপ্পড় দিলেন শিক্ষক
নেত্রকোণার কলমাকান্দায় শুনুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভায় এক শিক্ষিকাকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে খুরশেদ আলম নামে এক শিক্ষকের বিরুদ্ধে।
বিদ্যালয়ের মিটিংয়ে শিক্ষিকাকে থাপ্পড় দিলেন শিক্ষক
আরটিভিতে সংবাদ প্রকাশ: বিদ্যালয়ের পাশে ময়লার ভাগাড় পরিষ্কারে উদ্যোগ
খুলনার পাইকগাছায় শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের অ্যাকাডেমিক ভবন ঘেঁষে ময়লা-আবর্জনার স্তূপ নিয়ে আরটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে ইউনিয়ন পরিষদ ও বিদ্যালয় কর্তৃপক্ষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর নির্দেশে ময়লার ভাগাড় পরিষ্কারে উদ্যোগ নিয়েছে ইউনিয়ন পরিষদ। গত বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন ধরে ওই এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।
আরটিভিতে সংবাদ প্রকাশ: বিদ্যালয়ের পাশে ময়লার ভাগাড় পরিষ্কারে উদ্যোগ
গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে হামলা করে লুট: বাবা জখম, ছেলে গুলিবিদ্ধ
পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় শহিদুল ইসলাম স্বপন হাওলাদার (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম এবং তার ছেলে মেহেদী হাসানকে (২০) গুলি করার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া স্বপন হাওলাদারের স্ত্রীকেও মারধর করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে হামলা করে লুট: বাবা জখম, ছেলে গুলিবিদ্ধ
আরও পড়ুন
রাস্তার পাশে অসহায় নারী, ভিডিও দেখে তিন মাস পর স্ত্রীকে চিনলেন স্বামী
৩ মাস পর নিখোঁজ স্ত্রীকে খুঁজে পেলেন স্বামী, ভিডিও দেখে আবেগাপ্লুত জনতা
রহস্যজনকভাবে পানিতে পড়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু
ছাত্রলীগ নেতার রগ কাটার নেপথ্যে কিশোর গ্যাংয়ের আধিপত্য