ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আওয়ামী লীগ নেতা, ভিডিও ভাইরাল

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ১১:৫০ এএম
খাজুরা আঞ্চলিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান যাদু মিয়া। ছবি: সংগৃহীত

যশোরের বাঘারপাড়ায় এক নারীর সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার আপত্তিকর ভিডিও স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। শুক্রবার (৩১ জুলাই) দুপুরের পর থেকে ৫ মিনিট ৩২ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটি ফেসবুক, মেসেঞ্জার ও ইমোসহ বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তি উপজেলার খাজুরা আঞ্চলিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান যাদু মিয়া। তিনি বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ডাকুর মেজ ভাই। স্থানীয় একাধিক নেতাকর্মীও ভিডিওতে থাকা ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে মশিয়ার রহমানের সঙ্গে আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সী এক নারী কিছুক্ষণ কথোপকথন করছেন। একপর্যায়ে দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। এরপর ভিডিওতে তাদের মধ্যে ব্যক্তিগত ও আপত্তিকর দৃশ্য ধারণ করা হয়েছে।

তবে ভিডিওটির সত্যতা, কখন ও কোথায় এটি ধারণ করা হয়েছে তা যাচাই করা সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দা জামাল, রহিম ও গফুর বলেন, মশিয়ার রহমানের বিরুদ্ধে অতীতেও চারিত্রিক বিষয় নিয়ে নানা অভিযোগ ছিল।

তাদের ভাষ্য, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে তিনি খাজুরা বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসে গান গাওয়া ও বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে স্কুল-কলেজগামী ছাত্রীদের উত্ত্যক্ত করতেন। তবে সে সময় প্রভাবশালী ব্যক্তিদের কারণে কেউ প্রকাশ্যে অভিযোগ করার সাহস পাননি বলেও দাবি করেন তারা।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগে সভাপতি ও সাধারণ সম্পাদক পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন

ভিডিওটি নিয়ে বক্তব্য জানতে মশিয়ার রহমান যাদু মিয়া সঙ্গে মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
যবিপ্রবিতে উচ্চশিক্ষায় দুই মাসব্যাপী সেমিনার সিরিজ উদ্বোধন 
যবিপ্রবিতে সিগারেট ধরানো নিয়ে জুনিয়রের হাতে সিনিয়র মারধরের শিকার
বিয়েতে ৭৫ লাখ টাকা দেনমোহর, রাজি না হওয়ায় যুবকের বিরুদ্ধে ৬ মামলা
পোশাকের ট্যাবু ভাঙতে ‘সংস্কৃতির সমতার’ বার্তা