ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

গহিন সুন্দরবনে মিলল ৩ আস্তানা, উদ্ধারকৃত চিংড়িতে বিষের উৎকট গন্ধ

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০১:৫৩ পিএম
ছবি: বন বিভাগের সৌজন্যে

সুন্দরবনের ভেতরে তিনটি শুঁটকি তৈরির আস্তানা গুঁড়িয়ে দিয়েছে বন বিভাগ। সেখানে বিষ দিয়ে শিকার করা বিপুল পরিমাণ চিংড়ি পাওয়া যায়। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনভর সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের চরপুটিয়া এলাকায় এই অভিযান চালানো হয়।

বন বিভাগের কর্মকর্তারা জানান, কাগাকান্দি খাল, ইন্দুরকানি খাল এবং ছোট হরমাল খালের মুখে শুটকি তৈরির এসব ক্যাম্পের সন্ধান পাওয়া যায়। অভিযানের খবর পেয়ে প্রথম দুটি ক্যাম্পের লোকজন আগেই পালিয়ে গেলেও, তৃতীয় ক্যাম্পটিতে চিংড়ির শুঁটকি তৈরির প্রমাণ পাওয়া যায়।

অভিযানের সময় বন কর্মকর্তারা প্রচুর পরিমাণে চিংড়ির শুঁটকি, শুকানোর জন্য ছড়িয়ে রাখা প্রায় পাঁচ মণ কাঁচা চিংড়ি এবং দুই লিটার বিষ উদ্ধার করেন। বিষের উৎকট গন্ধ আসছিল কাঁচা চিংড়ি থেকে। পরে সেগুলো সেখানেই ধ্বংস করা হয়। একই অভিযানে বন বিভাগের কর্মীরা কাঁকড়া ধরার ৯৫টি ফাঁদসহ একটি নৌকা জব্দ করেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ড. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘সুন্দরবনের ভেতরে এ ধরনের সব অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

পরিবেশবাদী সংগঠন ‘সুন্দরবন রক্ষায় আমরা’–এর সমন্বয়ক নূর আলম বলেন, ‘বিষের ব্যবহার সুন্দরবনকে নীরবে ধ্বংস করে দিচ্ছে। কীটনাশক পানিকে দূষিত করে, জলজ প্রাণী মেরে ফেলে এবং পুরো বাস্তুতন্ত্রকেই হুমকির মুখে ফেলে। নজরদারি ও আইনের প্রয়োগ জোরদার না করা হলে এই অবৈধ কর্মকাণ্ড চলতেই থাকবে।’

কচুয়া উপজেলার শিক্ষার্থী মেহেদি হাসান খান বলেন, ‘আগে আমাদের স্থানীয় বাজারগুলোয় কখনও চিংড়ির শুঁটকি বিক্রি হতে দেখিনি।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘এখন উপজেলার সবচেয়ে বড় বাজার বাদাল বাজারসহ আশপাশের অন্যান্য বাজারেও চিংড়ির শুঁটকি পাওয়া যাচ্ছে। ক্রেতা হিসেবে এটা জানার কোনো উপায় নেই যে এই শুঁটকিগুলো বিষাক্ত কিনা।’

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাতক্ষীরায় জামায়াত নেতার বিরুদ্ধে ১০ লাখ টাকা লুটের অভিযোগ
সাতক্ষীরা সদর উপজেলার ধূলিহর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে সরকারি নির্দেশ অমান্য করে ওয়াপদার বেড়িবাঁধ কেটে পিভিসি পাইপ স্থাপন এবং একটি মৎস্য ঘেরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সাতক্ষীরায় জামায়াত নেতার বিরুদ্ধে ১০ লাখ টাকা লুটের অভিযোগ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬
পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে ‘প্রাণ ওষ্ঠাগত’ শিক্ষার্থীদের
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের পিয়াজখালী আদর্শ লিপি প্রি-ক্যাডেট স্কুলের পাশে গড়ে তোলা একটি পোল্ট্রি ফার্মে মুরগির বিষ্ঠা ও বর্জ্য থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে ‘প্রাণ ওষ্ঠাগত’ শিক্ষার্থীদের
‘বুকটা এহন খালি অইয়া গেছে রে, আমার বাবায় জানি কত কষ্ট পাইয়া মরছে’
আমার বাবায় পুলিশ অইছিল, আমার বাপ বুকটা ভইরা গেছিল। আমার হেই বুকটা এহন খালি অইয়া গেছে রে! আমার বাবায় জানি কত কষ্ট পাইয়া মরছে। এভাবেই বিলাপ করে কাঁদছিলেন চট্টগ্রামের ওয়াসা মোড়ে ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় নিহত পুলিশের কনস্টেবল আলামিনের মা সেলিনা বেগম। 
‘বুকটা এহন খালি অইয়া গেছে রে, আমার বাবায় জানি কত কষ্ট পাইয়া মরছে’
সৎ মেয়েকে ধর্ষণ করতেন বাবা, ভিডিওর ভয় দেখিয়ে দীর্ঘদিন ‘ফায়দা’ লুটলেন প্রতিবেশী চাচা
ঝালকাঠিতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার সৎ বাবা কামাল খলিফার বিরুদ্ধে। এছাড়া ধর্ষণের ঘটনার ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই তরুণীকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে বেল্লাল হোসেন নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সৎ মেয়েকে ধর্ষণ করতেন বাবা, ভিডিওর ভয় দেখিয়ে দীর্ঘদিন ‘ফায়দা’ লুটলেন প্রতিবেশী চাচা
আরও পড়ুন
সুন্দরবনের গহীনে পাওয়া গেল ১৪ মোবাইল, ঘটনা কী?
সুন্দরবনে ড্রোন উড়িয়েও সন্ধান মেলেনি অপহৃত ২১ জেলের
জাহাজের ‘কাছে গিয়েও’ ফিরে এলো বনদস্যুরা, ঘটনা কী
চার দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে