ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় জামায়াত নেতার বিরুদ্ধে ১০ লাখ টাকা লুটের অভিযোগ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পিএম
ক্ষতিগ্রস্ত ঘের মালিক জয়নাল আবেদীন। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা সদর উপজেলার ধূলিহর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে সরকারি নির্দেশ অমান্য করে ওয়াপদার বেড়িবাঁধ কেটে পিভিসি পাইপ স্থাপন এবং একটি মৎস্য ঘেরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রোববার (৪ অক্টোবর) রাতে সংঘটিত এই হামলায় ঘেরের বিপুল পরিমাণ ফলজ গাছও কেটে ফেলা হয়। ক্ষতিগ্রস্ত ঘের মালিক জয়নাল আবেদীনের অভিযোগ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুস সবুরের নেতৃত্বে এই তাণ্ডব চালানো হয়, যাতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ভুক্তভোগী জয়নাল আবেদীন জানান, পৈতৃক সূত্রে পাওয়া ৮ বিঘা জমিতে তিনি ৩০ বছরেরও বেশি সময় ধরে মাছ চাষ করছেন। দীর্ঘদিন ধরে ঘেরটি দখলের চেষ্টা করছিলেন জামায়াত নেতা আব্দুস সবুর। জয়নালের অভিযোগ, এলাকায় জলাবদ্ধতা না থাকলেও সেই অজুহাতে আব্দুস সবুর ও তাঁর ভাইপোদের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি রাতের আঁধারে ঘেরে হামলা ও লুটপাট চালায়। তারা ঘেরে আগুন দেওয়ার পাশাপাশি আইলের বিভিন্ন গাছ কেটে তছনছ করে এবং বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি দেয়।

জানা গেছে, গত ৪ অক্টোবর সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া ওই স্থানে কালভার্ট বা পিভিসি পাইপ বসানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশ অমান্য করেই এক্সেভেটর দিয়ে বেড়িবাঁধ কেটে পাইপ বসানো হয়।

ভুক্তভোগীর ভাই ওমর ফারুক এ ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করে জামায়াত নেতা আব্দুস সবুর বলেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত থাকলেও লুটপাট বা ভাঙচুরের বিষয়ে কিছু জানেন না। তিনি চলে আসার পর কী ঘটেছে তা তিনি বলতে পারবেন না।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬
পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে ‘প্রাণ ওষ্ঠাগত’ শিক্ষার্থীদের
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের পিয়াজখালী আদর্শ লিপি প্রি-ক্যাডেট স্কুলের পাশে গড়ে তোলা একটি পোল্ট্রি ফার্মে মুরগির বিষ্ঠা ও বর্জ্য থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে ‘প্রাণ ওষ্ঠাগত’ শিক্ষার্থীদের
‘বুকটা এহন খালি অইয়া গেছে রে, আমার বাবায় জানি কত কষ্ট পাইয়া মরছে’
আমার বাবায় পুলিশ অইছিল, আমার বাপ বুকটা ভইরা গেছিল। আমার হেই বুকটা এহন খালি অইয়া গেছে রে! আমার বাবায় জানি কত কষ্ট পাইয়া মরছে। এভাবেই বিলাপ করে কাঁদছিলেন চট্টগ্রামের ওয়াসা মোড়ে ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় নিহত পুলিশের কনস্টেবল আলামিনের মা সেলিনা বেগম। 
‘বুকটা এহন খালি অইয়া গেছে রে, আমার বাবায় জানি কত কষ্ট পাইয়া মরছে’
সৎ মেয়েকে ধর্ষণ করতেন বাবা, ভিডিওর ভয় দেখিয়ে দীর্ঘদিন ‘ফায়দা’ লুটলেন প্রতিবেশী চাচা
ঝালকাঠিতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার সৎ বাবা কামাল খলিফার বিরুদ্ধে। এছাড়া ধর্ষণের ঘটনার ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই তরুণীকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে বেল্লাল হোসেন নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সৎ মেয়েকে ধর্ষণ করতেন বাবা, ভিডিওর ভয় দেখিয়ে দীর্ঘদিন ‘ফায়দা’ লুটলেন প্রতিবেশী চাচা
প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পালানোর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য, যেভাবে নাটক সাজায় পুলিশ
আদালত থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের কাছ থেকে পালিয়ে যায়নি আসামি পিচ্চি রাজা। তাকে পুলিশ সদস্য উপ-পরিদর্শক (এসআই) প্রবীর কুমার নিজে প্রিজনভ্যানের তালা খুলে প্রাইভেটকারে তুলে দিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। পরে তিনি নতুন করে পালানোর নাটক সাজান বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।
প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পালানোর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য, যেভাবে নাটক সাজায় পুলিশ
আরও পড়ুন
সাতক্ষীরায় ১৯ হাজার টন বোরো চাল সংগ্রহ
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের
সাতক্ষীরায় ৮০ শিক্ষার্থীকে বাইসাইকেল বিতরণ
সাতক্ষীরায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু