ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

ভিমরুলের কামড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০৬:৪০ পিএম
কামড়ে রাফসান। ছবি: আরটিভি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ভিমরুলের কামড়ে রাফসান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার ইছাপুরা ইউনিয়নের উত্তর কুসুমপুর গ্রামের চৌকিদারপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাফসান ওই এলাকার বাসিন্দা আরশাদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে বাড়ির পাশের উঠানে খেলার সময় রাফসান একটি পাতাযুক্ত ডাল টান দেয়। এতে ঝোপের ভেতরে থাকা ভিমরুলের চাক থেকে অসংখ্য ভিমরুল বের হয়ে তাকে একযোগে আক্রমণ করে। এতে শিশুটির চোখ-মুখ ফুলে যায় এবং সে অজ্ঞান হয়ে পড়ে।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়। পরে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাবিনা জানান, শিশুটিকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিমরুলের কামড়ে রাফসান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে পাচারের সময় বাংলাদেশী মুদ্রা জব্দ
ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় রাঙ্গামাটির কাপ্তাইয়ে ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
ভারতে পাচারের সময় বাংলাদেশী মুদ্রা জব্দ
ধরলা সেতুতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
কুড়িগ্রামে ধরলা সেতুর ওপর ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
ধরলা সেতুতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কাঠ ও পাথর পুড়িয়ে চুন উৎপাদনের অভিযোগে মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি অবৈধ চুনা কারখানা ভেকু দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 
অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন
কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার কদমতলী এলাকায় কাভার্ডভ্যানের চাপায় ২৪ বছর বয়সী তরুণ এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ধর্ষণ মামলা করে কারাগারে নারী
ঝিনাইদহে এক  ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার বাদী বিউটি খাতুন (৪৫) নামের এক মহিলাকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত বিউটি খাতুন শৈলকুপা উপজেলার বারইহুদা গ্রামের বাবর আলীর মেয়ে। 
ধর্ষণ মামলা করে কারাগারে নারী
আরও পড়ুন
অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন
পণ্যের মেয়াদ ও মূল্যতালিকা না থাকায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা
এশার নামাজ পড়ে যান মুসল্লিরা, ফজরে গিয়ে দেখেন ‘মসজিদ নেই’
স্ত্রীকে হত্যার পর ফজরের নামাজ পড়ে উধাও সুমন