ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মুন্সীগঞ্জে বাসচাপায় যুবক নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০৯:১১ পিএম
ছবি: আরটিভি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় কালু (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা বাসচালককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। পরে পুলিশ হেফাজতে নেওয়ার সময় চালকের কাছ থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মালির অংক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কালু মৃত নুর আলম হোসেনের ছেলে। তার বাড়ি মাদারীপুর জেলায় হলেও ছোটবেলা থেকেই তিনি লৌহজং উপজেলার ঢুলুগাঁও গ্রামে বেড়ে ওঠেন। মা-বাবা না থাকায় স্থানীয় একটি পরিবার তাকে নিজেদের সন্তানের মতো লালন-পালন করে আসছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির ইলিশ এক্সপ্রেস পরিবহনের একটি বাস কালুকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসচালক লিটন শেখ (৪২)-কে আটক করে গণপিটুনি দেয়। পরে তাকে লৌহজং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, হেফাজতে নেওয়ার সময় চালকের কাছ থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটক লিটন শেখ শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার বাসিন্দা হারুন শেখের ছেলে। তিনি ইলিশ এক্সপ্রেস পরিবহনের চালক।

এ ঘটনায় মালির অংক বাজার এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম জানান, বাসচালক পুলিশ হেফাজতে রয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি চালকের কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবার বিষয়ে পৃথক আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার ঘটনায়ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আ.লীগ কর্মীর মৃত্যু
গাজীপুরে মাছের ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে রতন চন্দ্র দাস (৪৫) নামে এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে গাজীপুরের সখীপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আ.লীগ কর্মীর মৃত্যু
টিপসই নিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগ, ছেলের বিচার চেয়ে আদালতে শতবর্ষী মা
চাঁপাইনবাবগঞ্জে জমি-সংক্রান্ত মামলার কথা বলে শতবর্ষী মা ও বাবার টিপসই নিয়ে প্রায় ১২ বিঘা কৃষিজমি, আমবাগান ও বসতভিটাসহ পারিবারিক সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক কর্মকর্তার বিরুদ্ধে।
টিপসই নিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগ, ছেলের বিচার চেয়ে আদালতে শতবর্ষী মা
হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড ১১০০ বিঘার ফসল, দিশেহারা কৃষকেরা
কলাগাছে ধরেছিল কাঁদি, আনারসের বাগানে এসেছিল ফলনের সময়, পেঁপে ও সবজি বাগানেও ছিল আশাব্যঞ্জক ফলন। ফসল ঘরে তোলার অপেক্ষায় ছিলেন কৃষকেরা। কিন্তু ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল সব। 
হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড ১১০০ বিঘার ফসল, দিশেহারা কৃষকেরা
‘ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ‘কালো চুক্তি’ হিসাবে চিহ্নিত হবে’
জনমত উপেক্ষা করে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এ চুক্তি ইতিহাসে কালো চুক্তি হিসাবে চিহ্নিত হবে বলে মন্তব্য করেছেন বন্দর রক্ষা কমিটি।
‘ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ‘কালো চুক্তি’ হিসাবে চিহ্নিত হবে’
মুখে কাপড় বেঁধে নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, অতঃপর...
ময়মনসিংহের ভালুকায় এক নারী শ্রমিককে (২৩) জোরপূর্বক তুলে নিয়ে মুখ বেঁধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আল-আমিন (৩৬) ও হুসেন (২২) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
মুখে কাপড় বেঁধে নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, অতঃপর...
আরও পড়ুন
২৪ মামলার আসামি ‘গাঁজা মনির’ ৩০০ ইয়াবাসহ ধরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে গাড়ির চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
মুন্সীগঞ্জে পাঁচতলা ভবনে আগুন, ছাদে আটকা বাসিন্দাদের উদ্ধার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, নিহত ১