ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-মাওয়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম
ছবি: আরটিভি

ঢাকা-মাওয়া মহাসড়কে নিরাপত্তা জোরদার ও অপরাধ প্রতিরোধে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছে সিরাজদিখান থানা পুলিশ।

চেকপোস্টে মহাসড়কে চলাচলকারী মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন থামিয়ে চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হচ্ছে।

মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করা, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন শনাক্ত করা এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের এ তল্লাশি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

পুলিশের এ তৎপরতায় মহাসড়কে নিরাপত্তা জোরদারের পাশাপাশি অপরাধীদের চলাচল নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। মহাসড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি সন্দেহজনক যানবাহন তল্লাশি ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে। জননিরাপত্তা ও মহাসড়কে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ ধরনের পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফেনী জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণ করলেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ
পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, বিপিএম-সেবা ফেনী জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
ফেনী জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণ করলেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল থেকে পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিক্ষোভ মিছিলের সামনে পড়ে হামলার শিকার হয়েছেন আবু আলম নামে পুলিশের এক পরিদর্শক। বিক্ষোভকারীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন।
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল থেকে পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম
জয়পুরহাটে নবান্ন উৎসবে জমে উঠল ঐতিহ্যবাহী মাছের মেলা
অগ্রহায়ণ মাসের তৃতীয় দিনে নতুন ধান ঘরে তোলার আনন্দে নবান্ন উৎসব উদযাপন করছে জয়পুরহাটের কালাই উপজেলার কৃষকরা। মেয়ে-জামাই, বিয়াই-বিয়ানসহ স্বজনদের নিয়ে পিঠা-পায়েসের আয়োজনের পাশাপাশি ঐতিহ্যবাহী মাছের মেলা বসে কালাই পৌরশহরের পাঁচশিরা বাজারে। ক্যালেন্ডার নয়, পঞ্জিকা অনুসারে নির্ধারিত এই দিনে প্রতি বছর একদিনের জন্য বসে এ অঞ্চলের বৃহত্তম মাছের মেলা, যার অপেক্ষায় থাকেন স্থানীয় মানুষজন।
জয়পুরহাটে নবান্ন উৎসবে জমে উঠল ঐতিহ্যবাহী মাছের মেলা
ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন থানার গাড়ি নিয়ে গেছে চোর
চট্টগ্রাম নগরীর হালিশহরে দিনে-দুপুরে পুলিশের একটি পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। পুলিশ লাইনের সামনে সড়কে গাড়ি রেখে পাশের একটি রেস্টুরেন্টে ভাত খেতে গিয়েছিলেন কয়েকজন পুলিশ সদস্য।
ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন থানার গাড়ি নিয়ে গেছে চোর
লাইসেন্স ছাড়াই দেদারসে বিক্রি চলছিল জ্বালানি তেল, বন্ধ করল প্রশাসন
নওগাঁর মান্দায় প্রয়োজনীয় বৈধ লাইসেন্স ও অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে জ্বালানি তেল বিক্রি করে আসছিল মেসার্স তিনবোন ট্রেডার্স। এ বিষয়ে তদন্ত ও শুনানিতে প্রতিষ্ঠানটির বৈধ লাইসেন্স না থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। লাইসেন্স না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।
লাইসেন্স ছাড়াই দেদারসে বিক্রি চলছিল জ্বালানি তেল, বন্ধ করল প্রশাসন
আরও পড়ুন
মুন্সীগঞ্জে যুবদলের বিশাল মিছিল, সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধের বার্তা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় যুবক নিহত, আহত ১
দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীনগরে যুবদলের বিক্ষোভ
অফিসের দরজা বন্ধ করে কিশোরীকে ধর্ষণ, সেই গার্মেন্টস মালিক গ্রেপ্তার