ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বরগুনায় সাংবাদিক আসাদ সবুজের জামিন

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পিএম
আসাদ সবুজ : ছবি সংগৃহীত

বরগুনায় এক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় দৈনিক কালবেলার প্রতিনিধি সাংবাদিক আসাদ সবুজের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৭ অক্টোবর) বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বাদীর উপস্থিতিতে জামিন শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

এদিকে, গ্রেপ্তারের সময় সাংবাদিককে হ্যান্ডকাফ পরিয়ে হেনস্তা ও পুলিশ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে বরগুনা থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদকে বরগুনা পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্টে অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় বরগুনা জেলা পুলিশ তার বিরুদ্ধে এ বিভাগীয় পদক্ষেপ নেয়।

আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে ৩ অক্টোবর বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় নেতারা বরগুনায় উপস্থিত হয়ে আসাদ সবুজকে গ্রেপ্তারের নামে হ্যান্ডকাফ পরিয়ে হেনস্তা ও অমানবিক আচরণ করার তীব্র প্রতিবাদ জানান। একইসঙ্গে বরগুনা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।

মামলা সূত্রে জানা গেছে, সাংবাদিক আসাদ সবুজের পক্ষ থেকে আদালতে তিন দফা জামিন আবেদন করা হয়। গত রোববার (৪ অক্টোবর) বরগুনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করা হলে বিচারক শুনানির জন্য মঙ্গলবার (৬ অক্টোবর) দিন ধার্য করেন। পরবর্তীতে বাদীর উপস্থিতিতে শুনানির সিদ্ধান্ত নিয়ে বুধবার (৭ অক্টোবর) দিন ধার্য করা হয় এবং শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন। শুনানিতে আসাদ সবুজের পক্ষে অ্যাডভোকেট এমএ বারী মতিন এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষে অ্যাডভোকেট মোস্তফা কাদের ও অ্যাডভোকেট বাবুল দাস অংশ নেন।

সাংবাদিক আসাদ সবুজের জামিনের বিষয়ে এক প্রতিক্রিয়ায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর বলেন, একটি মহল চেয়েছিল আসাদ সবুজ দীর্ঘ সময় কারাবন্দি থাকুক। তার সততা ও অন্যায়ের প্রতিবাদী আচরণই ছিল প্রতিপক্ষের মূল ভয়ের কারণ। আজকের জামিনের মধ্য দিয়ে সত্যের প্রাথমিক জয় হলো। সাজানো মামলা থেকে নিষ্কৃতি পেয়ে আসাদ সবুজ চূড়ান্তভাবে অবমুক্ত হলেই পূর্ণাঙ্গ বিজয় অর্জিত হবে।

তিনি আরও অভিযোগ করেন, পুলিশ সবুজকে গ্রেপ্তারের সময় যে অমানবিক আচরণ করেছে তা পুরো সাংবাদিক সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। সংগঠনের তদন্ত দল বরগুনায় সরেজমিনে অনুসন্ধান চালিয়ে জানতে পেরেছে, ওই এলাকার বেশ কয়েকটি সনাতন ধর্মাবলম্বী পরিবারের কয়েক কোটি টাকার জমি দখলের পাঁয়তারা ঢাকা দিতেই সাজানো এ মামলাটি করা হয়েছিল।

উল্লেখ্য, গত ১ অক্টোবর রাতে বরগুনা থানা পুলিশ স্থানীয় সুভাষ ঘোষের করা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজকে গ্রেপ্তার করে। মামলায় আসাদ সবুজসহ মোট ১৪ জনকে আসামি করা হয়েছে। স্থানীয়দের দাবি, এলাকার নিরীহ লোকজনকে হয়রানি ও জমি দখলের উদ্দেশ্যে সুভাষ ঘোষ ও তার ভাই স্বপন কুমার ঘোষ বাদী হয়ে এই ১ কোটি টাকার চাঁদাবাজি মামলাটি করেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আ.লীগ কর্মীর মৃত্যু
গাজীপুরে মাছের ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে রতন চন্দ্র দাস (৪৫) নামে এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে গাজীপুরের সখীপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আ.লীগ কর্মীর মৃত্যু
টিপসই নিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগ, ছেলের বিচার চেয়ে আদালতে শতবর্ষী মা
চাঁপাইনবাবগঞ্জে জমি-সংক্রান্ত মামলার কথা বলে শতবর্ষী মা ও বাবার টিপসই নিয়ে প্রায় ১২ বিঘা কৃষিজমি, আমবাগান ও বসতভিটাসহ পারিবারিক সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক কর্মকর্তার বিরুদ্ধে।
টিপসই নিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগ, ছেলের বিচার চেয়ে আদালতে শতবর্ষী মা
হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড ১১০০ বিঘার ফসল, দিশেহারা কৃষকেরা
কলাগাছে ধরেছিল কাঁদি, আনারসের বাগানে এসেছিল ফলনের সময়, পেঁপে ও সবজি বাগানেও ছিল আশাব্যঞ্জক ফলন। ফসল ঘরে তোলার অপেক্ষায় ছিলেন কৃষকেরা। কিন্তু ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল সব। 
হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড ১১০০ বিঘার ফসল, দিশেহারা কৃষকেরা
‘ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ‘কালো চুক্তি’ হিসাবে চিহ্নিত হবে’
জনমত উপেক্ষা করে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এ চুক্তি ইতিহাসে কালো চুক্তি হিসাবে চিহ্নিত হবে বলে মন্তব্য করেছেন বন্দর রক্ষা কমিটি।
‘ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ‘কালো চুক্তি’ হিসাবে চিহ্নিত হবে’
মুখে কাপড় বেঁধে নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, অতঃপর...
ময়মনসিংহের ভালুকায় এক নারী শ্রমিককে (২৩) জোরপূর্বক তুলে নিয়ে মুখ বেঁধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আল-আমিন (৩৬) ও হুসেন (২২) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
মুখে কাপড় বেঁধে নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, অতঃপর...
আরও পড়ুন
নেতানিয়াহুকে যা জানালেন আহত সেই ভারতীয় পাইলট
দিল্লির ছাত্র আন্দোলন থেকে গ্রেপ্তার, ৬ বছর পর ৭ দিনের জামিন
হাসপাতালের মেঝেতে চলছে বাবার চিকিৎসা, স্যালাইনের বোতল হাতে ছেলে
বিট কার্যালয়ের রান্নাঘরে মিলল সংরক্ষিত বনের গাছ, সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা