ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পুকুরে ভাসছিল যুবকের মরদেহ 

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৪:১৯ পিএম
পুকুরের পুরনো ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুন

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মরদেহটি ৩ থেকে ৪ দিন পানিতে থাকায় হাত-পা ও শরীরের বিভিন্ন অংশ ফুলে গেছে।

তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিয়ের আসরে হঠাৎ অসুস্থ কনে, অতঃপর...
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিয়ের আসরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ১৪ বছর বয়সী এক কিশোরী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় কিশোরীর বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বিয়ের আসরে হঠাৎ অসুস্থ কনে, অতঃপর...
চুরির অভিযোগে যুবককে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন, ভেঙে দেওয়া হলো পা
কুষ্টিয়ার দৌলতপুরে ফোন চুরির অভিযোগে রুহুল হোসেন (২৫) নামে এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। মারধরে তার একটি পা ভেঙে গেছে। পরে তার মাথার চুলও কেটে দেওয়া হয়। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
চুরির অভিযোগে যুবককে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন, ভেঙে দেওয়া হলো পা
আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বগুড়ার কাহালু উপজেলায় বৈদ্যুতিক লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
এক ব্ল্যাক কার্প ১৭৫০০ টাকায় বিক্রি
ভোলার সদর উপজেলার মেঘনা নদীতে ২৪ কেজি ওজনের একটি ব্ল্যাক কার্প ধরা পড়েছে। পরে নিলামে মাছটি ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়। 
এক ব্ল্যাক কার্প ১৭৫০০ টাকায় বিক্রি
শনিবার টানা সাত ঘণ্টা বিদ্যুৎ যেসব এলাকায়
বগুড়ার কাহালু উপজেলায় বৈদ্যুতিক লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৬ সেপ্টেম্বর) টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার টানা সাত ঘণ্টা বিদ্যুৎ যেসব এলাকায়
আরও পড়ুন
৫ কোটি টাকার সেতুতে রডের বদলে জিআই তার ব্যবহার
এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ
রডের বদলে বাঁশ, এলজিইডির ৩ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত
নোবিপ্রবিতে বিভাগীয় চেয়ারম্যানকে অব্যাহতি