ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ঘরের পাটাতনের ওপরে লুকিয়ে ছিলেন যুবলীগ নেতা, এরপর যা ঘটল

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৫:২০ এএম
যুবলীগ নেতা হাবিবুর রহমান তালুকদার। ছবি: সংগৃহীত

পুলিশ আসার খবর শুনে বাড়ির পাটাতনের ওপরে গিয়ে লুকিয়েও রক্ষা হলো না যুবলীগ নেতা হাবিবুর রহমান তালুকদারের। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২ আগস্ট) রাত ১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে যুবলীগ নেতা হাবিবুর রহমান তালুকদারকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানার পুলিশ।

সোমবার (৩ আগস্ট) দুপুরে তাকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী।

গ্রেফতার হাবিবুর রহমান তালুকদার ডুমুরিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও একই ইউনিয়ন পরিষদের ৪, ৫, ৬নং ওয়ার্ডের মহিলা সদস্য নাসরিন বেগমের স্বামী।

ওসি আইয়ুব আলী বলেন, ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়া উপজেলার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবের সম্পৃক্ততা ছিল। তাই রোববার তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে পুলিশ তার বাড়িতে যায়। সেই খবর শুনেই তার কাঠের ঘরের পাটাতনে ওপরে গিয়ে লুকান তিনি। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন

ওসি আরও বলেন, সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হাবিবুর রহমান তালুকদারের বিরুদ্ধে একাধিক প্রতারণা ও চেকের মামলা রয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
থানায় তদবির করতে গিয়েছিলেন যুবলীগ নেতা, অতঃপর...
৯ হাজার মুখোশ ও বিস্ফোরকসহ যুবলীগ নেতা গ্রেপ্তার
বাবার বাড়ি যাওয়ার পথে গৃহবধূর জীবনে নেমে এলো ‘ঘোর অন্ধকার’
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুইজনের মৃত্যু