ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ফেনী থেকে গ্রেপ্তার পাবনা যুবলীগ নেতা

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পিএম
আকিবুল করিম লিটন : ছবি সংগৃহীত

পাবনা জেলা যুবলীগের সদস্য আকিবুল করিম লিটনকে ফেনী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর রাতে ফেনী শহরের ডাক্তারপাড়া এলাকার আব্দুর রহমান লেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত আকিবুল করিম লিটন পাবনা জেলার আমিনপুর থানার মুরারীপুর গ্রামের মৃত ইসমাইল উদ্দিন মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আকিবুল করিম লিটন দীর্ঘদিন ধরে ফেনীতে আত্মগোপনে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি পাবনা থেকে ফেনীতে এসে অবস্থান নেন। ফেনী শহরের ডাক্তারপাড়া এলাকার আব্দুর রহমান লেনের অনিক নিবাসে তিনি বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফেনীতে আত্মগোপনে থেকেও তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছিলেন। একইসঙ্গে সংগঠনটির বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে অর্থায়ন, নেতাকর্মীদের সংগঠিত করা এবং গোপনে সাংগঠনিক তৎপরতা চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সূত্রগুলোর দাবি, ফেনীতে অবস্থানকালে নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন ঝটিকা কর্মসূচি ও মিছিলের পেছনে অর্থের জোগানদাতা হিসেবে ভূমিকা রাখছিলেন আকিবুল।

সম্প্রতি ফেনী হাজারী কলেজসংলগ্ন এলাকায় অনুষ্ঠিত একটি ঝটিকা মিছিলেও তাকে অংশ নিতে দেখা গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এ ছাড়া স্থানীয় পর্যায়ের কয়েকজন আওয়ামী লীগ নেতার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল বলেও জানা গেছে।

সূত্র আরও জানায়, গোপনে অবস্থান করে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ততা ও বিভিন্ন অপতৎপরতার অভিযোগের বিষয়টি সামনে আসার পর তার অবস্থান শনাক্ত করা হয়। পরে ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাজেকে একপক্ষের অবরোধ প্রত্যাহার, কার্বারী অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা। একই সঙ্গে সংগঠনটির কমিটি বিলুপ্ত ঘোষণা করে সভাপতির পদ থেকেও পদত্যাগ করেছেন তিনি। তবে আরেকটি সংগঠন সাজেক গণঅধিকার রক্ষা কমিটির তরফ থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি। তাই অবরোধ প্রত্যাহার নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
সাজেকে একপক্ষের অবরোধ প্রত্যাহার, কার্বারী অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত
বাকেরগঞ্জে মন্দিরের ছাদ থেকে পড়ে সাউন্ডকর্মীর মৃত্যু
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কালিগঞ্জ বাজারে সর্বজনীন শ্রী শ্রী কালীমাতা মন্দিরের ছাদ থেকে পড়ে সালেক মৃধা (নাম) এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বাকেরগঞ্জে মন্দিরের ছাদ থেকে পড়ে সাউন্ডকর্মীর মৃত্যু
মায়ের জন্য পাগলপ্রাণ আনসার কমান্ডার করিম
বিদেশ মিশনে আকাঙ্ক্ষা, বাড়তি আয় ও নানা সুযোগ-সুবিধা—সবকিছুর চেয়ে তার কাছে বড় অসুস্থ বৃদ্ধ মায়ের সেবা। তাই মাকে একা রেখে বিদেশে যেতে চাননি হবিগঞ্জের মাধবপুরের ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার মো. আব্দুল করিম।
মায়ের জন্য পাগলপ্রাণ আনসার কমান্ডার করিম
বাংলোয় বসেই অফিসের দাপ্তরিক করছেন ইউএনও
চিকিৎসকের পরামর্শে বিশ্রামে থাকলেও থেমে নেই চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম এর দাপ্তরিক কাজ। উপজেলা কার্যালয়ে যেতে না পারায় নিজের বাংলোয় বসেই সরকারি দায়িত্ব পালন করছেন তিনি।
বাংলোয় বসেই অফিসের দাপ্তরিক করছেন ইউএনও
নওগাঁয় বাসে নাশকতা, নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ আটক ৩ 
নওগাঁ পৌর এলাকার বাইপাস সড়কের গাবতলী মোড় এলাকায় আল বারাকা পরিবহনের দুটি বাসে রহস্যজনক অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় বড় ধরনের পদক্ষেপ নিয়েছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় জেলা ছাত্রলীগের দুই শীর্ষ নেতাসহ ক্ষমতাসীন আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
নওগাঁয় বাসে নাশকতা, নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ আটক ৩ 
আরও পড়ুন
নওগাঁয় বাসে নাশকতা, নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ আটক ৩ 
শেরপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার
৪০০ বছর ধরে ঠায় দাঁড়িয়ে এই ‘গলা টিপে ধরা গাছ’
সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮