ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

অষ্টম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে চাঁদা দাবি

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৫:৩৭ পিএম
ফাইল ছবি

নরসিংদীর রায়পুরায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ এবং ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে চার যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় দিপু (১৮) ও রাকিব হাসান রুবেল (২০) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল কান্দাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে রোববার (২ আগস্ট) রাতে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে তার কথিত প্রেমিকসহ পাঁচজনের নাম উল্লেখ করে রায়পুরা থানায় মামলা করা হয়। শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার চরমরজাল কান্দাপাড়া এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেপ্তার দিপু (১৮) ও রাকিব হাসান রুবেল (২০) একই এলাকার বাসিন্দা।

আরও পড়ুন

জানা গেছে, স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির (১৬) ওই ছাত্রীর সঙ্গে রিয়াম (১৭) নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। শনিবার সন্ধ্যায় প্রেমিকের সঙ্গে ঘুরতে বের হলে কয়েকজন তাদের আটকে মারধর করে। একপর্যায়ে প্রেমিক রিয়াম পালিয়ে যায়। পরে ওই ছাত্রীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। ওই ছাত্রী রাত ২টার দিকে বাড়ি ফিরে বিস্তারিত জানায়। পরদিন ভুক্তভোগীর মা রায়পুরা থানায় ধর্ষণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা করেন। সোমবার রায়পুরা থানা পুলিশের তত্ত্বাবধানে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।

মামলার অভিযোগে বলা হয়, আসামি দিপু ও রাকিব হাসান রুবেল পালাক্রমে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। পরে আরও দুই অভিযুক্ত ঘটনাস্থলে এলে তারা পালিয়ে যায়। এ সময় অভিযুক্তরা ভুক্তভোগীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) টি এম ফরিদুল আলম বলেন, সোমবার সকালে মামলার দুই আসামি দিপু ও রাকিব হাসানকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সুন্দরগঞ্জে ডেঙ্গু শনাক্ত, হাসপাতালে ৪ রোগী
গাইবান্ধার সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। এ পর্যন্ত পাঁচজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সুন্দরগঞ্জে ডেঙ্গু শনাক্ত, হাসপাতালে ৪ রোগী
ডেঙ্গুতে জামায়াত নেতার মৃত্যু
কুমিল্লার চান্দিনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাজী মনিরুল ইসলাম নামে জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
ডেঙ্গুতে জামায়াত নেতার মৃত্যু
নিখোঁজের ২৪ দিন পর ব্রহ্মপুত্রে ভেসে উঠল শিশুর মরদেহ
জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার ২৪ দিন পর ভেসে উঠেছে রোহান মিয়া (৮) নামে এক শিশুর মরদেহ।
নিখোঁজের ২৪ দিন পর ব্রহ্মপুত্রে ভেসে উঠল শিশুর মরদেহ
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে তিন কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে তিন কোটি টাকার বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে তিন কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ
গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকচাপায় শামীম আল রাফি নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
আরও পড়ুন
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকারকে শক্তিশালী করা হবে: মঈন খান
চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চালক-কন্ডাক্টর গ্রেপ্তার
রাসূলের শিক্ষায় পরিচালিত হলে পৃথিবীতে শান্তি ফিরে আসবে: স্থানীয় সরকার মন্ত্রী
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ২৩৭