ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

১২ বছরের শিশুকে বলাৎকার করেন ৭০ বছরের বৃদ্ধ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৬:০৯ পিএম
সুজাউদ্দিন মোল্লা। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের ধোকড়াকোল গ্রামে ১২ বছরের এক শিশু বলাৎকারের ঘটনা ঘটেছে। শিশুকে বলাৎকারের অভিযোগে সুজাউদ্দিন মোল্লা (৭০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকা জুড়ে ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই) ধোকড়াকোল গ্রামে ওই শিশুটিকে বলাৎকারের ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত সুজাউদ্দিন আত্মগোপনে চলে যান।

তবে সোমবার (৩ আগস্ট) উপজেলার ধোকড়াকোল পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে আটক করা করেন। পরবর্তীতে তাকে ফাঁড়ি থেকে খোকসা থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত সুজাউদ্দিন মোল্লা এর আগেও বিভিন্ন অজুহাতে এবং টাকার প্রলোভন দেখিয়ে এলাকার কোমলমতি শিশুদের সঙ্গে অনৈতিক ও অসামাজিক আচরণ করতেন। এলাকার মানুষ তার এমন লম্পট আচরণে আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার এসব পুরোনো অভিযোগের বিষয়েও নিবিড় তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন

এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, শিশু বলাৎকারের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাসা ‘ভাড়া নেওয়ার’ কথা বলে ঘরে ঢোকেন তিন নারী, অতঃপর...
খুলনার সোনাডাঙ্গায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে এক গৃহকর্ত্রীকে অচেতন করে সাড়ে পাঁচ ভরির বেশি স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। 
বাসা ‘ভাড়া নেওয়ার’ কথা বলে ঘরে ঢোকেন তিন নারী, অতঃপর...
কুমিল্লায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫
কুমিল্লার বরুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বলাকা পরিবহনের একটি বাস খাদে পড়ে আতিকুল্লাহ সবুজ (২২) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের পাঁচ যাত্রী।
কুমিল্লায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫
বাড়ি ছেড়ে পালিয়ে ভাড়াবাসায় সমকামিতা ৪ কিশোরীর, কোরআন ছুঁয়ে ‘বিয়ে’ করল দুজন
কুষ্টিয়ার মিরপুরে টিকটকের মাধ্যমে পরিচয় ও প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছেড়ে ঢাকায় যায় তিন কিশোরী। পরে নারায়ণগঞ্জের আরেক কিশোরীর সঙ্গে মিলিত হয়ে তারা ঢাকার হেমায়েতপুরে একটি বাসা ভাড়া নেয়। সেখানে দুই কিশোরী পবিত্র কোরআন স্পর্শ করে ‘বিয়ের’ আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় চার কিশোরীকে উদ্ধার করে পুলিশ।
বাড়ি ছেড়ে পালিয়ে ভাড়াবাসায় সমকামিতা ৪ কিশোরীর, কোরআন ছুঁয়ে ‘বিয়ে’ করল দুজন
মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় আব্দুস শুকুর (৬৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। 
মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
দৌলতদিয়া যৌনপল্লীতে হঠাৎ পুলিশের অভিযান, অতঃপর...
রাজবাড়ীতে অভিযান চালিয়ে ৬০ বোতল দেশীয় মদ ও পাঁচ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় এক নারীকে আটক করা হয়।
দৌলতদিয়া যৌনপল্লীতে হঠাৎ পুলিশের অভিযান, অতঃপর...
আরও পড়ুন
৯ বছরের শিশুকে বলাৎকার, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার
রাইস মিল থেকে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরে ৪ বছরের শিশু
যুবককে বাঁশবাগানে নিয়ে দলবদ্ধ বলাৎকার, ভিডিওধারণ করে ব্ল্যাকমেইল
মাদরাসায় সবার ঘুমিয়ে পড়ার অপেক্ষায় থাকতেন শিক্ষক, অতঃপর...