ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

শিশুকে বলাৎকারের পর হত্যা, ৮ বছর পর সেই আসামির মৃত্যুদণ্ড

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ১২:৪১ পিএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পতেঙ্গায় আট বছরের শিশু সোহাগকে বলাৎকারের পর হত্যার দায়ে মো. ইমন নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত-১ এর অতিরিক্ত দায়রা জজ নিষ্কৃতি হাগিদক এ রায় দেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ৮ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে শিশু সোহাগ নিখোঁজ হয়। পরে সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে পতেঙ্গা মডেল থানার খালপাড় চেয়ারম্যান গলির শাহিদের একটি পরিত্যক্ত ভাড়া ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, বরই খাওয়ানোর কথা বলে সোহাগকে ওই পরিত্যক্ত ঘরে নিয়ে যায় ইমন। সেখানে তাকে বলাৎকারের পর বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়ার কথা বললে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়।

এ ঘটনায় সোহাগের বাবা মো. ফারুক হোসেন ভূঁইয়া বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলা করেন। ঘটনার সময় ইমনের বয়স ছিল ২০ বছর।

মামলায় মোট ১২ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। আসামি ইমন পলাতক থাকায় রাষ্ট্রের পক্ষ থেকে তার জন্য আইনজীবী নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ইরফানুল হুদা ফারুকী।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ
জুলাই আন্দোলনে হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও বেসরকারি টেলিভিশন ডিবিসির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ
মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
মানিকগঞ্জের সিংগাইরে জমি ও সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তিনজনকে হত্যার ঘটনায় করা আলোচিত ট্রিপল মার্ডার মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড, সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং চারজনকে খালাস দেওয়া হয়েছে।
মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, মাদরাসাশিক্ষকের ৮ বছরের সশ্রম কারাদণ্ড
জামালপুরের দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৮) ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসাশিক্ষককে আট বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করেছে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১।
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, মাদরাসাশিক্ষকের ৮ বছরের সশ্রম কারাদণ্ড
ব্যবসায়ীকে অপহরণ করে ১০ লাখ টাকা আদায়ের চেষ্টা / চাকরি থেকে বরখাস্তের পর কারাগারে ডিজিএফআইয়ের দুই সদস্য
ঢাকার মোহাম্মদপুরে মোটরসাইকেল ব্যবসায়ীকে অপহরণ করে ১০ লাখ টাকা আদায়ের চেষ্টার অভিযোগে ডিজিএফআইয়ের দুই সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অন্যদের মধ্যে একজন আনসার সদস্য ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী রয়েছেন। পরে ডিজিএফআই এর দুইজন সেনা সদস্য কোর্ট মার্শালে দোষী প্রমাণিত হওয়ায় উভয়কে চাকরি থেকে বরখাস্ত এবং ১ বছরের কারাদণ্ড দিয়ে বেসামরিক কারাগারে পাঠানো হয়েছে।
চাকরি থেকে বরখাস্তের পর কারাগারে ডিজিএফআইয়ের দুই সদস্য
১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি, পেলেন জামিন
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।
১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি, পেলেন জামিন
আরও পড়ুন
মৃত্যুদণ্ড কার্যকরের আগে ওষুধ নিয়ে বিতর্ক, আসামির প্রাণভিক্ষার আবেদন
মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
চবিতে ছাত্রদল নেতার অবৈধ দোকানের সংবাদে ছবি প্রকাশ নিয়ে সাংবাদিকের নামে জিডি
চট্টগ্রামে ডেঙ্গুতে তিন এবং হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু