ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

বলাৎকারে বাধা দেওয়ায় শিশুকে পুকুরে চোবালেন দিপু

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ১০:০৩ পিএম
ছবি: সংগৃহীত

রাজশাহীর কাটাখালী থানার ইউসুফপুর ইউনিয়নের কাকাইলকাটি গ্রামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে দিপু (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী শিশুর পিতা জানান, রোববার (২ আগস্ট) বিকেলে স্কুল থেকে ফিরে বাড়ির পাশের আমবাগানে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায় শিশুটি। খেলা শেষে মাগরিবের আজানের সময় সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে বাড়ির কাছের পুকুরপাড়ে পৌঁছালে অভিযুক্ত দিপু শিশুটিকে জোরপূর্বক আটকে রেখে বলাৎকার করেন। এ সময় শিশুটি আত্মরক্ষার চেষ্টা করলে দিপু তাকে পুকুরের পানিতে তিনবার চুবিয়ে প্রাণনাশের হুমকি দেয়।

একপর্যায়ে পুকুরপাড়ের রাস্তা দিয়ে ভুক্তভোগীর এক চাচাতো ভাই যাওয়ার সময় তার কান্না ও চিৎকার শুনে এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন। পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত দিপু এ ঘটনা কাউকে জানালে মারাত্মক পরিণতি হবে বলে হুমকি দেয়।

ভুক্তভোগী শিশুর পিতা আরও জানান, শুরুর দিকে সামাজিক লোকলজ্জার ভয়ে বিষয়টি তারা গোপন রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু পরদিন সন্ধ্যায় শিশুর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে এবং রক্তক্ষরণ শুরু হয়। পরিস্থিতি গুরুতর দেখে স্থানীয়দের পরামর্শে স্বজনেরা দ্রুত পুলিশকে বিষয়টি অবহিত করেন।

এ বিষয়ে কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুমন কাদেরী জানান, ইউসুফপুর ইউনিয়নের কাকালকাটি গ্রামে শিশু বলাৎকারের খবর পাওয়ার পরপরই পুলিশ পদক্ষেপ নেয়। ভিকটিম ও তার মা থানায় উপস্থিত হলে তাৎক্ষণিকভাবে শিশুটিকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়।

ওসি আরও জানান, অভিযানের মাধ্যমে অভিযুক্ত দিপুকে ইতোমধ্যে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি প্রাথমিক তদন্তাধীনে রয়েছে এবং এ বিষয়ে লিখিত এজাহার প্রাপ্তির পর আইনগত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু
সোমবার (১২ অক্টোবর) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে উপজেলার তেলিখালী বিওপির আওতাধীন ঝলঝলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু
চিপস কিনে দিয়ে দুই কন্যাসন্তানকে সড়কে ফেলে গেলেন ‘মা’
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চিপস কিনে দেওয়ার কথা বলে পাঁচ বছর ও দেড় বছর বয়সি দুই কন্যাসন্তানকে সড়কের পাশে ফেলে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে তাদের মায়ের বিরুদ্ধে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওর সূত্র ধরে শিশু দুটির স্বজনদের খুঁজে বের করা হয়। পরে তাদের চাচির জিম্মায় দেওয়া হয়েছে।
চিপস কিনে দিয়ে দুই কন্যাসন্তানকে সড়কে ফেলে গেলেন ‘মা’
চার সন্তানের কেউই ছিল না কাছে, দরজা ভাঙতেই সামনে এলো ‘অপ্রত্যাশিত দৃশ্য’
রাজশাহীতে নিজ বাড়ি থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্মীসহ তিনজনকে আটক করা হয়েছে।
চার সন্তানের কেউই ছিল না কাছে, দরজা ভাঙতেই সামনে এলো ‘অপ্রত্যাশিত দৃশ্য’
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর কবে উদ্বোধনের সময় জানালেন মন্ত্রী
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে নতুন করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।বিমানবন্দরটির উদ্বোধনের সময় জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। 
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর কবে উদ্বোধনের সময় জানালেন মন্ত্রী
সাবেক স্বামীর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার
বরিশাল নগরে সাবেক স্বামীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা সাইবার আইনের মামলায় রওনক বিনতে নূর রিপা (৩৫) নামে এক স্কুলশিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাবেক স্বামীর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার
আরও পড়ুন
চার সন্তানের কেউই ছিল না কাছে, দরজা ভাঙতেই সামনে এলো ‘অপ্রত্যাশিত দৃশ্য’
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: চিহ্নিত হলেও গ্রেপ্তার হয়নি কেউ
সাংবাদিকদের মারধরের ঘটনায় রাবিতে বিশেষ সিন্ডিকেট ১৫ অক্টোবর
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটে আইএপি সদস্যকে বহিষ্কার