ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

বিএনপি নেতাকে বেধড়ক মারধর করলেন দলিল লেখক

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০৭:৪৮ এএম
ছবি : সংগৃহীত

নেত্রকোনার মদনে জাল দলিল প্রসঙ্গে চায়ের স্টলে মন্তব্য করায় পৌর বিএনপির প্রচার সম্পাদক বনার মিয়াকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দলিল লেখক ও সাবেক ইউপি চেয়ারম্যান রহিছ মিয়াকে অভিযুক্ত করে সোমবার রাতে মদন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বনার মিয়ার ছেলে রুজেল মিয়া।

আহত বনার মিয়া বর্তমানে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও অভিযোগসূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) সকালে সাবরেজিস্ট্রার অফিস-সংলগ্ন একটি চায়ের স্টলে বসে স্থানীয়দের সঙ্গে আলোচিত জাল দলিল জালিয়াতি নিয়ে কথা বলছিলেন বনার মিয়া। এমন সময় দলিল লেখক রহিছ মিয়া তার লোকজন নিয়ে সেখানে উপস্থিত হয়ে বিষয়টি নিয়ে কথা বলতে নিষেধ করেন। একপর্যায়ে উত্তেজিত হয়ে রহিছ মিয়া ও তার সঙ্গীরা বনার মিয়ার ওপর হামলা চালান বলে অভিযোগ। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

বনার মিয়ার বড় ছেলে অভিযোগ করে বলেন, “রহিছ মিয়ার নেতৃত্বে একদল লোক হঠাৎ চায়ের স্টলে বাবার ওপর হামলা চালিয়ে হত্যার উদ্দেশ্যে মারধর করে। আমি থানায় লিখিত অভিযোগ দায়েরের পাশাপাশি অপরাধীর গ্রেপ্তার ও বিচার দাবি করছি।“

আরও পড়ুন

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে দলিল লেখক রহিছ মিয়া মোবাইল ফোনে দাবি করেন, বনার মিয়ার কথাবার্তা ভালো নয় এবং তিনি বিভিন্ন সময় তাকে ও অন্যদের নিয়ে খারাপ মন্তব্য করেন। এ নিয়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে বলে স্বীকার করলেও হাসপাতালে ভর্তি হওয়ার মতো গুরুতর কিছু ঘটেনি বলে দাবি করেন তিনি, শুধু মুখে নখের আঁচড় লাগার কথা জানান। জাল দলিলের বিষয়ে তিনি বলেন, “এটি অফিসসংক্রান্ত বিষয়।“

পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন ঘটনাটিকে দুঃখজনক আখ্যা দিয়ে বলেন, “আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।“

মদন থানার ওসি মো. সালাহ উদ্দিন করিম বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।“

প্রসঙ্গত, গত ২৫ জুন একটি ভুয়া দলিলের মাধ্যমে নতুন দলিল সম্পাদনের চেষ্টাকালে তা সাবরেজিস্ট্রারের কাছে জব্দ হয়। এর প্রেক্ষিতে ২৮ জুন রহিছ মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেয় সাবরেজিস্ট্রার অফিস, যার জবাবও তিনি দিয়েছেন। তবে নোটিশে তাকে আপাতত সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নতুন বউ নিয়ে বোনের বিয়েতে যাওয়াই হলো প্রবাসীর কাল, অতঃপর...
দুই মাস আগে শুরু হওয়া নতুন জীবনের রঙিন স্বপ্নের রেশ তখনও কাটেনি।
নতুন বউ নিয়ে বোনের বিয়েতে যাওয়াই হলো প্রবাসীর কাল, অতঃপর...
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন
সাভারের আশুলিয়ায় তুলার গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জামগড়া এলাকায় আগুনের সূত্রপাত ঘটে।   রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মামুন হোসেন। তিনি বলেন, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আশুলিয়া জামগড়া এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডিপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।  আরটিভি/এসআর
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
ঠাকুরগাঁওের রাণীশংকৈলে মুক্তিযুদ্ধের নির্যাতিত বীরাঙ্গনা মোজেফা খাতুনকে (৭৭) রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হয়েছে। 
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সম্পাদক কে.এম. লিমন
সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. করিম মাহমুদ লিমন (কে.এম. লিমন) নির্বাচিত হয়েছেন।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সম্পাদক কে.এম. লিমন
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। এসময় করা গুলিতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
আরও পড়ুন
রোহিঙ্গাদের বাংলাদেশি বানানোর ‘আঁতুড়ঘর’ কলমাকান্দা নির্বাচন অফিস
কাশেমের অপকর্ম লুকাতে স্ত্রীর অভিনব প্রস্তাব
পল্লী বিদ্যুতের মিটার সংকট, নষ্ট প্রায় ৮ হাজার
পেট্রোল ঢেলে কলেজ অধ্যক্ষের কক্ষ পুড়িয়ে দেওয়ার চেষ্টা