ঝালকাঠির রাজাপুর উপজেলার ডহরশংকর গ্রামের খলিফা বাড়িতে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় গৃহবধূ সাহসিকতার সঙ্গে এক চোরের আঙুল কামড়ে ধরে। এতে ওই চোরের হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪ আগস্ট) রাত আনুমানিক আড়াইটার দিকে মো. নুরুজ্জামান খলিফার বসতঘরে সংঘবদ্ধ চোরের একটি দল গোপনে প্রবেশ করে। চুরির সময় ঘরের গৃহবধূ বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে এক চোরকে জাপটে ধরেন। ধস্তাধস্তির একপর্যায়ে তিনি চোরের আঙুল কামড়ে ধরেন। তবে অন্য সহযোগীদের সহায়তায় চোরটি নিজেকে ছাড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে পালিয়ে যাওয়ার সময় চোরের দল ঘর থেকে দুটি দামি মোবাইল ফোন নিয়ে যায়।
এ বিষয়ে রাজাপুর থানায় লিখত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ওই পরিবার।
আরটিভি/এমএইচজে




