ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা 

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৪:৪৯ পিএম
ছবি: আরটিভি

'জুলাই চেতনায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ' চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে চাঁদপুর শহরের নতুন বাজার কদমতলা পৌর মাল্টিপারপাস হলে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি বলেন, আপনারা শুনছেন যে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসবে, আসতে দেন। তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। আমি বলব আমাদের কাজ হচ্ছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকা। জুলাইয়ের শহিদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। তাদের পরিবারের পাশে রাষ্ট্র থাকবে, সমাজ থাকবে এবং আমরাও সর্বোচ্চ দায়িত্ব পালন করব। একই সঙ্গে আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও মর্যাদা নিশ্চিত করাও আমাদের নৈতিক দায়িত্ব।

আরও পড়ুন

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমার পরিচালনায় বক্তব্য রাখেন- চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীন, চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. শাহাজাহান মিয়া, জেলা এনসিপির আহ্বায়ক মাহবুব আলম, জুলাই যোদ্ধা ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জুলাই যোদ্ধা ও জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, জুলাই যোদ্ধা ও জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ, জুলাই যোদ্ধা তানিম খান, মরিয়ম মাহীসহ জুলাই গণ-অভ্যুত্থানে নিহত পরিবার ও আহতরা।

অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের আন্দোলনের দিনগুলোর বাস্তব চিত্র, সংগ্রাম, আত্মত্যাগ ও গণআন্দোলনের বিভিন্ন স্মরণীয় মুহূর্ত নিয়ে নির্মিত একটি প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

সবশেষে দোয়া করা হয় এবং শহিদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা ও উপহার প্রদান করা হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা তারা বানু (৭৭)। ছেলের মরদেহ বাড়ি থেকে কবরস্থানে নেওয়ার সময় এ ঘটনাটি ঘটে।
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
হাওরের বোরো ফসলরক্ষা ডুবন্ত বাঁধ নির্মাণ কাজের প্রকল্পের স্টেশনারি মালামাল ক্রয় ও আপ্যায়ন খরচসহ আনুষাঙ্গিক বিল বাবদ ১ পারসেন্ট (ভাগ) টাকার একটি চেকের আড়াই লাখের বেশি টাকা বাহক ও সংশ্লিষ্ট কর্মকর্তার অগোচরেই উত্তোলন ও আত্মসাতের অভিযোগ উঠেছে। সম্প্রতি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
আরও পড়ুন
মা ইলিশ রক্ষায় জেলেদের পাশে ‘ক্লিন চাঁদপুর’
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
২৮ নতুন মুখে সাউথ ক্যারোলিনায় বাংলাদেশিদের মিলনমেলা
কচুয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা