ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

কার্টুন দেখানোর কথা বলে শিশুকে ডেকে নেন মহসিন, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৫:০১ পিএম
মো. মহসিন ওরফে মাছলাঙ্গা। ছবি: সংগৃহীত

দিনাজপুরে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. মহসিন ওরফে মাছলাঙ্গাকে (৪০) নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (৫ আগস্ট) রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন পানারো এশিয়ান উপকেন্দ্র টাউন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মহসিন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নশরতপুর (হঠাৎপাড়া) গ্রামের মো. মজিবর রহমানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২ আগস্ট দুপুর ১২টায় মহসিনের একই এলাকার চার বছরের একটি শিশু নিজ বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় মহসিন শিশুটিকে মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে ডেকে নেন। পরে শিল্পি বেগম নামে এক নারীর ঘরের ভেতর নিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন।

শিশুটি চিৎকার শুরু করলে আসামি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর শিশুটির মা তাকে খোঁজাখুঁজি ও ডাকাডাকি করতে থাকেন। মায়ের ডাক শুনে শিশুটি কান্নাজড়িত কণ্ঠে ওই ঘর থেকে দৌড়ে গিয়ে পুরো ঘটনা জানায়। পরে তাকে চিকিৎসার জন্য চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

এই ঘটনায় ওই দিনই শিশুটির মা বাদী হয়ে চিরিরবন্দর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামি মহসিন পলাতক ছিলেন।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিকে গ্রেপ্তারে র‌্যাব-১৩ (দিনাজপুর ক্যাম্প) ও র‌্যাব-১১ (নারায়ণগঞ্জ ক্যাম্প) যৌথ অভিযান চালায়। বুধবার রাত ১০টা ৫ মিনিটে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার পানারো এশিয়ান উপকেন্দ্র টাউন এলাকা থেকে মহসিন ওরফে মাছলাঙ্গাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
মেয়েকে দেখার ছলে প্রায়ই সাবেক স্ত্রীর বাসায় যেতেন পলাশ, অতঃপর...
অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, পালালেন শিক্ষকসহ ৩ জন
দেখা করার কথা বলে সাবেক স্ত্রীকে ডেকে নেন আনারুল, ওঁত পেতে ছিলেন আরও কয়েকজন
‘বিয়ের কথা বলে’ কিশোরীকে নিয়ে হোটেলে, এরপর থেকেই আত্মগোপনে লোকমান