ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ক্যানুলা হাতে দরজায় আকুতি রোগীর, ঘুম ভাঙেনি নার্সদের

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ১১:০৬ পিএম
রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: আরটিভি

রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ রোগীরা চরম দুর্ভোগ ও অবহেলার শিকার হচ্ছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। হাসপাতালের ডিউটিরত নার্স ও আয়াদের দায়িত্বহীনতা, রোগীদের সঙ্গে অসংবেদনশীল আচরণ এবং রাত্রিকালীন ডিউটিতে ঘুমে মগ্ন থাকার ঘটনা নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) গভীর রাতে ঘটে যাওয়া এক আশঙ্কাজনক ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনেরা। ভুক্তভোগী এক নারী রোগী জানান, শারীরিক অসুস্থতার কারণে তিনি গতকাল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। গভীর রাতে তার হাতে লাগানো ক্যানুলায় জটিলতা দেখা দিলে তীব্র যন্ত্রণায় তিনি সেবার জন্য ডাকাডাকি শুরু করেন। তবে সে সময় কর্তব্যরত কোনো নার্সই তার ডাকে সাড়া দেননি।

পরবর্তীতে উপায় না পেয়ে ওই রোগী নিজেই খুলে নেওয়া স্যালাইন ও ক্যানুলা হাতে ঝুলিয়ে নার্সদের কক্ষের সামনে যান। দীর্ঘক্ষণ দরজায় ধাক্কাধাক্কি ও কড়া নাড়ার পরও ভেতর থেকে কোনো উত্তর মেলেনি। বাধ্য হয়ে ভুক্তভোগী রোগী নিজের মোবাইলে বন্ধ দরজায় কড়া নাড়ার দৃশ্য ধারণ করেন। ঠিক একই সময়ে পুরুষ ওয়ার্ডের আরও কয়েকজন অসুস্থ রোগী সেবার আশায় সেখানে গেলেও তারাও কোনো সাড়া পাননি।

আরও পড়ুন

হাসপাতালে সরেজমিনে অনুসন্ধান চালিয়ে দেখা যায়, পুরুষ ও মহিলা ওয়ার্ডের ঠিক মাঝখানে নার্সদের জন্য নির্ধারিত একটি ডিউটি রুম রয়েছে। যেখানে কর্তব্যরত নার্সদের বসার ও প্রাতিষ্ঠানিক কাজের জন্য চেয়ার-টেবিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। কিন্তু অনুসন্ধানে ওই কক্ষের ভেতরেই পাওয়া যায় আরেকটি গোপন কক্ষের সন্ধান, যার ভেতরে পাতা রয়েছে দুটি বিছানা (বেড)। স্থানীয়দের অভিযোগ, এই গোপন কক্ষেই মূলত মধ্যরাতে দরজা বন্ধ করে ডিউটি ফাঁকি দিয়ে ঘুমে সময় কাটান দায়িত্বরত নার্সরা।

হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগী ও স্বজনদের অভিযোগ, নৈশকালীন ডিউটিতে আসা নার্স ও আয়াদের ঘুমানোর এই অভ্যাস দীর্ঘদিনের। সামান্য চিকিৎসার প্রয়োজনে বা শারীরিক কষ্টের কথা বলতে গেলেই তারা রোগীদের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেন। অনেক সময় নার্সরা রোগীদের কটাক্ষ করে বলেন, “এতই যদি সমস্যা, তবে প্রাইভেট ক্লিনিকে ভর্তি হননি কেন?”

ভুক্তভোগী রোগীদের দাবি, সরকারি হাসপাতালে সেবা নিতে এসে প্রতিনিয়ত এমন কটু কথা ও মানসিক নির্যাতনের শিকার হতে হচ্ছে। অবিলম্বে দায়িত্বজ্ঞানহীন এসব নার্স ও কর্মচারীর বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা না নিলে সরকারি স্বাস্থ্যসেবার ওপর সাধারণ মানুষের ন্যূনতম আস্থাটুকুও বজায় থাকবে না।

অভিযোগের বিষয়ে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হামদুল্লাহ জানান, “ডিউটিরত অবস্থায় চিকিৎসাসেবা বন্ধ রেখে ঘুমানোর কোনো সুযোগ নেই। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” নার্সদের ডিউটি রুমের ভেতরের গোপন কক্ষ ও বিছানার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “জরুরি প্রয়োজনে বা শারীরিক অসুস্থতায় সামান্য বিশ্রামের জন্য এটি ব্যবহার হতে পারে। তবে ডিউটি ফাঁকি দিয়ে ঘুমানোর বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
রাজশাহী শহরের সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন অব্যাহত রাখার পাশাপাশি আধুনিক প্রযুক্তির প্রয়োগে ছয়টি আপ-ডাউন ট্রেন লাইন, চার লেনের সড়ক এবং ২৫০ শয্যাবিশিষ্ট ডেন্টাল কলেজ হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
একই মাঠে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য
বুধবার (১৪ অক্টোবর) দিনাজপুর ধান গবেষণা ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 
একই মাঠে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য
‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে 
পাবনায় হানি ট্র্যাপের মাধ্যমে প্রেমের অভিনয় করে কারিবুর রহমান (৪৮) নামের এক ব্যক্তিকে অপহরণ ও মুক্তিপণের দাবির অভিযোগে ৩ জনকে আটক করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। 
‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে 
স্কুলশিক্ষিকাকে নেতার থাপ্পড়, ভিডিও ভাইরাল
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নিয়ে বিরোধের জেরে প্রধান শিক্ষকের কক্ষে এক সহকারী শিক্ষিকাকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।
স্কুলশিক্ষিকাকে নেতার থাপ্পড়, ভিডিও ভাইরাল
লেবুর বস্তায় মিলল ৩ কোটি টাকার ইয়াবা
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পরিত্যক্ত দুটি লেবুভর্তি বস্তা তল্লাশি করে মালিকবিহীন ৯৯ হাজার ৬৪০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব ইয়াবার সিজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।
লেবুর বস্তায় মিলল ৩ কোটি টাকার ইয়াবা
আরও পড়ুন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরে নকল সার কারখানায় অভিযান
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
রংপুর সিটির উন্নয়নে ১ হাজার ৮১৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন