ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় খামারে ৪০০ মুরগির মৃত্যু

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৪:২২ পিএম
বিদ্যুৎ না থাকায় গরম সহ্য করতে না পেরে মারা যাওয়া মুরগি : ছবি সংগৃহীত

যশোরের অভয়নগর উপজেলায় দীর্ঘ সময় পোলট্রি খামারে বিদ্যুৎ না থাকায় গরম সহ্য করতে না পেরে চার শতাধিক মুরগি মারা গেছে।

শনিবার (৮ আগস্ট) সকালে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বুইকরা গ্রামে এই ঘটনা ঘটে।

এতে তিন লক্ষাধিক টাকা আর্থিক ক্ষতির মুখে পড়ে হতাশায় ভেঙে পড়েছেন খামার মালিক দুই তরুণ উদ্যোক্তা মো. হাসান ও মো. হোসেন।

জানা গেছে, হাসান ও হোসেন বুইকরা গ্রামের মোহাম্মদ আলী ও মরজিনা বেগম দম্পতির জমজ সন্তান। মোহাম্মদ আলী আগে দিনমজুরি করতেন। অর্থাভাবে সন্তানদের পড়াশোনা বেশি করাতে পারেননি। হাসান আকিজ ইঞ্জিনিয়ারিং থেকে ডিপ্লোমা করেছেন। হোসেন রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সম্মান তৃতীয় বর্ষ পর্যন্ত পড়েছেন। অনেক দৌঁড়ঝাপ করেও চাকরি পাননি কেউ। বেকারত্ব ঘোচাতে ২০২৩ সালে এনজিও থেকে নেওয়া ১ লাখ ৮০ হাজার টাকা ঋণে পোলট্রি খামার শুরু করেন। বার্ষিক ৫০ হাজার টাকা ভাড়ায় ২৫ শতাংশ জমিতে খামারটি গড়ে তোলেন তারা। এতে সংসারে সচ্ছলতা ফিরেছে। পরিবারের সবাই এই খামারে শ্রম দেন।

আরও পড়ুন

খামারটিতে গত শুক্রবার (৭ আগস্ট) পর্যন্ত আড়াই হাজার মুরগি ছিল। এর মধ্যে প্রায় ৫০০ মুরগি কিছুদিনের মধ্যেই বিক্রির উপযোগী হতো। রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৮ ঘণ্টা পুরো এলাকায় বিদ্যুৎ ছিল না। এই সময়ের মধ্যে বিক্রির উপযোগী চার শতাধিক মুরগি মারা যায় বলে জানান মো. হাসান।

মো. হাসান বলেন, আমার সব শেষ হয়ে গেলো। আমরা ধারদেনা করে দুই ভাই মিলে খামারটি করেছি। বাবা-মাকে নিয়ে সারাদিন দেখাশুনা করি। এবার মুরগি বিক্রির সময় হয়ে গেছে। ভেবেছিলাম বিক্রি করে সব দেনা পরিশোধ করবো। কিন্তু বিদ্যুতের কারণে সব শেষ হয়ে গেলো।

তার ভাষ্য, মুরগির খাবার এবং ওষুধের দোকানে বাকিসহ সব মিলিয়ে সোয়া লাখ টাকার মতো ঋণ আছে। এখন কীভাবে ঋণ শোধ করবেন, ভেবে পাচ্ছেন না। সব মিলিয়ে তিন লক্ষাধিক টাকা আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

নওয়াপাড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডিজিএম সনজিৎ কুমার মণ্ডলের বলেন, সরখোলা গ্রামে তারের ওপর শুক্রবার রাতে নারিকেল গাছ পড়ে। এতে একটি তার ছিঁড়ে যায়। এ কারণেই ওই এলাকার লাইনে বিভ্রাট দেখা দেয়। রাতে ঘটনা ঘটায় তারা কিছুই করতে পারেননি। গতকাল সকালে লাইনটি ঠিক করা হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঠোঁট-তালুকাটা শিশুদের মুখে হাসি ফোটাতে শাহরাস্তিতে মানবিক উদ্যোগ
একটি শিশুর মুখে হাসি, একটি পরিবারের বুকে স্বস্তি— এই প্রত্যাশাকে সামনে রেখে ঠোঁট ও তালুকাটা শিশুদের পাশে দাঁড়িয়েছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে অবস্থিত মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টার।
ঠোঁট-তালুকাটা শিশুদের মুখে হাসি ফোটাতে শাহরাস্তিতে মানবিক উদ্যোগ
শেরপুরের ২ উপজেলায় পাখি শিকার বন্ধে অভিযান
পাখি শিকার বন্ধে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শেরপুর, শেরপুর বার্ড ক্লাব এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন এর উদ্যোগে সদর ও নকলা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
শেরপুরের ২ উপজেলায় পাখি শিকার বন্ধে অভিযান
হারিয়ে যাওয়ার ৫০ বছর পর পাকিস্তান থেকে ভাইদের কাছে ফিরলেন পরী বেগম
দীর্ঘ ৫০ বছরের বিচ্ছেদ। শৈশবে হারিয়ে যাওয়া, মানব পাচারকারী চক্রের কবলে পড়ে ভারত হয়ে পাকিস্তানে চলে যাওয়া। এরপর কেটে গেছে জীবনের পাঁচটি দশক।
হারিয়ে যাওয়ার ৫০ বছর পর পাকিস্তান থেকে ভাইদের কাছে ফিরলেন পরী বেগম
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
আরও পড়ুন
দেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪
হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
ঝালকাঠিতে মাদক মামলায় কারাবন্দি নারীর মৃত্যু