ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জামালপুরে ‘বাঘ’ আতঙ্কে গ্রামবাসীর পাহারা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৮:২৬ পিএম
লাঠিসোঁটা হাতে এলাকাবাসী। ছবি: সংগৃহীত

জামালপুরে হাজারো মানুষ নির্ঘুম রাত পার করছেন ‘বাঘের’ আতঙ্কে। বাঘের ভয়ে স্কুলেও যাচ্ছে না শিক্ষার্থীরা।

জানা গেছে, জামালপুর সদরের বাঁশচড়া ইউনিয়নের পশ্চিম জামিয়া এলাকায় গত কয়েক দিন ধরে বাঘের আতঙ্কে নির্ঘুম রাত পার করছে ওই এলাকার মানুষ। এলাকাটি আগে বনাঞ্চল হলেও সেখানে এখন মানুষ বসবাস করছে। তবে অনেক জায়গায় ব্যাপক ঝোপঝাড় রয়েছে।

এলাকাবাসীর দাবি, গত সপ্তাহে পশ্চিম জামিয়া এলাকায় কয়েকজন বাসিন্দা দুটি বাঘ দেখা গেছে। অনেকে আবার বাঘের উচ্চস্বরে শ্বাস-প্রশ্বাস নেওয়ার শব্দও শুনতে পান। বাঘ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এমন ছবিও সামাজিক যোগাযোগমাধম্যে ছড়িয়ে পড়েছে।

এলাকাবাসী বিষয়টি বন বিভাগকে জানালে বন বিভাগের লোকজন ওই এলাকায় গিয়ে বাঘের উপস্থিতি বা বাঘ থাকার কোনো সত্যতা খুঁজে পান না। স্থানীয় বাসিন্দারা বাঘের ভয়ে রাতে লাঠিসোঁটা ও দেশীও অস্ত্র নিয়ে নিজেদের বাড়িঘর পাহারা দেন।

স্থানীয় এক অটোচালক বলেন, আমি গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শহর থেকে বাড়ি যাচ্ছিলাম। তখন বাঘ রাস্তা পার হয়ে পাশে জঙ্গলে যায়। আমার সঙ্গে আরও তিন-চারজন ছিলেন। আমরা অটো থেকে নেমে বাঘের দিকে লাইট দরলাম। বাঘ তখন আমাদের দিকে তাকিয়েছিল।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দা আমজাত আলী বলেন, বাঘের ভয়ে সন্ধ্যার পর আমরা কেউ বাড়ির বাইরে বের হতে পারছি না। মুদির দোকানদাররা রাতে দোকানও খুলতে পারছেন না। গত বুধবার বাঘ আমাদের একজনের ছাগল খেয়ে ফেলছে। আমরা বন বিভাগকে বিষয়টি জানিয়েছি তারা এসে বললো এখানে বাঘ নেই।

এ বিষয়ে টাঙ্গাইল বন বিভাগের ডেপুটি রেঞ্জার মো. মোশাররফ হোসেন বলেন, জামালপুরের বাশঁচড়া ইউনিয়নের একটি এলাকায় বাঘ দেখা দিয়েছে, এমন খবর পেয়ে আমাদের লোকজন ওই এলাকায় যান। সেখানে বাঘের কোনো উপস্থিতি পওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে যে প্রাণীটি দেখা যাচ্ছে সেটা বাঘ নয়, মেছো বিড়াল। এটা মানুষের কোনো ক্ষতি করে না। এটা নিয়ে ভয়ের কিছু নেই।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অস্ত্র দেখিয়ে রিল বানিয়ে প্রচার, ‘ওএসটি বাহিনী’র প্রধানসহ তিনজন আটক
নোয়াখালীর হাতিয়ায় কিশোরগঞ্জে কিশোর গ্যাং ‘ওএসটি বাহিনী’র প্রধানসহ তিনজনকে আটক করছে পুলিশ।
অস্ত্র দেখিয়ে রিল বানিয়ে প্রচার, ‘ওএসটি বাহিনী’র প্রধানসহ তিনজন আটক
২৬ ঘণ্টা পর মিলল লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ
অবশেষে দীর্ঘ প্রায় ২৬ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাটের পাশের মেঘনা নদী থেকে লঞ্চ থেকে পড়ে নিখোঁজ হওয়া যাত্রী রবিনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।
২৬ ঘণ্টা পর মিলল লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ
ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে: ড. মঈন খান
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী ক্ষমতার অপব্যবহারসহ মিথ্যাচার চালাচ্ছে। সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পার সে দিকে সবাইকে সজাগ থাকতে হবে।
ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে: ড. মঈন খান
৪ জেলেকে ধরে নিয়ে গেল সুন্দরবনের ‘মজনু বাহিনী’
পূর্ব সুন্দরবনে বনদস্যু মজনু বাহিনীর হাতে চার জেলের অপহরণের খবর পাওয়া গেছে।
৪ জেলেকে ধরে নিয়ে গেল সুন্দরবনের ‘মজনু বাহিনী’
চুরির অভিযোগে আটক ক্ষুধার্ত বাবার মুখে রুটি তুলে দিচ্ছে মেয়ে
চুরির অভিযোগে বাজারের একটি খুঁটির সঙ্গে বাবাকে বেঁধে রাখা হয়েছে। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে ছুটে আসে তার ছোট্ট রাজকন্যা। সারারাত না খেয়ে থাকা বাবার মুখে নিজের হাতে রুটি ও চা তুলে দেয় সে।  সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা-মেয়ের এই দৃশ্যের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারের। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাতে বামরাইল বাজারের একটি দোকানে চুরির চেষ্টার অভিযোগে অনিক সরদার নামে এক যুবককে আটক করেন স্থানীয়রা। পরে তাকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে ছুটে আসে অনিকের মেয়ে। সারারাত অনাহারে থাকা বাবার জন্য বাজারের একটি দোকান থেকে রুটি ও চা নিয়ে আসে সে। এরপর খুঁটির সঙ্গে বাঁধা বাবার মুখে নিজের হাতে খাবার তুলে দেয় ছোট্ট মেয়েটি। বাবার প্রতি মেয়ের এই ভালোবাসার দৃশ্যটি স্থানীয় এক যুবক মোবাইল ফোনে ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে অনেকেই বলছেন অভিযোগ যার বিরুদ্ধেই থাকুক, সন্তানের কাছে বাবা সবসময়ই বাবা। আরটিভি/এসআর
চুরির অভিযোগে আটক ক্ষুধার্ত বাবার মুখে রুটি তুলে দিচ্ছে মেয়ে
আরও পড়ুন
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল ভ্যান, চালক নিহত
জামালপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় ৪ জনের সাজা
জামালপুরের কুঁড়ি বিল যেন অন্য এক পৃথিবী
জামালপুরে অবৈধভাবে পাচারকালে ইউরিয়া সার জব্দ