ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

কালিগঞ্জের যুবসমাজের উদ্যোগে রাস্তা সংস্কার

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১১:২৪ পিএম
রাস্তার সংস্কারের জন্য খোয়া নিচ্ছেন স্বেচ্ছাসেবিরা : ছবি আরটিভি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রহমতপুরে স্বেচ্ছাশ্রমে দুটি সড়ক সংস্কার করেছেন স্থানীয় যুবকরা। এতে কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার বালিয়াডাঙ্গা-নওয়াবেকী সড়কের রহমতপুর হাটখোলা থেকে সংকরকাটি ব্রিজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা এবং রহমতপুর হাটখোলা থেকে মধ্য রহমতপুর হয়ে সংকরকাটি ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার ইটসলিংসহ কাঁচা রাস্তা সাময়িকভাবে চলাচলের উপযোগী হয়েছে।

স্থানীয় স্বেচ্ছাসেবী যুবকদের উদ্যোগে দুই দফায় তিন দিন ধরে এ সংস্কারকাজ করা হয়। এতে অর্ধশতাধিক যুবক স্বেচ্ছাশ্রম দেন। পাশাপাশি স্থানীয় গ্রামবাসীর আর্থিক সহযোগিতায় রাস্তা দুটিতে ইটের খোয়া, মাটি ও অন্যান্য উপকরণ দিয়ে সংস্কারকাজ করা হয়েছে।

স্বেচ্ছাসেবী দলের সদস্য মো. শহিদুল ইসলাম, বিল্লাল হোসেন ও মাহাদী বলেন, রাস্তা দুটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করেন। পাশাপাশি কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতেরও এটি অন্যতম গুরুত্বপূর্ণ পথ। দীর্ঘদিন ধরে রাস্তাগুলো বেহাল থাকায় মানুষের দুর্ভোগ চরমে উঠেছিল। তাই আপাতত হেঁটে ও যানবাহনে চলাচলের উপযোগী করতে নিজেদের উদ্যোগে সংস্কার করা হয়েছে। তবে স্থায়ী সমাধানের জন্য জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন।

আরও পড়ুন

রহমতপুর শাপলা সংঘের সভাপতি হাবিবুর রহমান বলেন, রাস্তা দুটি সংস্কারে প্রায় ৮০ হাজার টাকা ব্যয় হয়েছে। যুবক ও গ্রামবাসীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলেও এখনো প্রায় অর্ধেক অর্থের ঘাটতি রয়েছে। ঘাটতি পূরণে তিনি বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, গ্রামের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে শাপলা সংঘ এবং স্থানীয় তরুণ-যুবকেরা বিভিন্ন উন্নয়নমূলক ও সৃজনশীল কর্মকাণ্ড পরিচালনার উদ্যোগ নিয়েছেন। সবাই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তবে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান অধ্যুষিত রহমতপুরের গুরুত্বপূর্ণ এ দুটি সড়কসহ এলাকার সার্বিক উন্নয়নে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে।

স্থানীয়দের দাবি, যুবকদের স্বেচ্ছাশ্রমে আপাতত দুর্ভোগ কিছুটা কমলেও রাস্তা দুটির স্থায়ী সমাধানের জন্য সরকারি উদ্যোগে টেকসই সংস্কার বা পাকা করার ব্যবস্থা করা জরুরি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবার মাঠে সক্রিয় থাকবে বিশেষ ‘কুইক রেসপন্স টিম’। একই সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদক, কিশোর গ্যাং এবং মোটরসাইকেলের বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
আরও পড়ুন
১৯ বছরেও হয়নি রাস্তা সংস্কার, ক্ষুব্ধ এলাকাবাসী
ভোলায় ইট তুলে নিয়ে কাদা-মাটি দিয়ে রাস্তা সংস্কার
যুবসমাজের মানবিক সংকট নিয়ে গবেষণাভিত্তিক বই প্রকাশ 
সাতক্ষীরায় মাদক মামলার আসামিসহ গ্রেপ্তার ৯