ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

যুবসমাজের মানবিক সংকট নিয়ে গবেষণাভিত্তিক বই প্রকাশ 

যবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১০:২২ পিএম
মো. আসাদুজ্জামান : ছবি সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিচালক (হিসাব) দপ্তরের সহকারী রেজিস্ট্রার মো. আসাদুজ্জামান-এর গবেষণাভিত্তিক গ্রন্থ ‘যুবসমাজের মানবিকতা: সংকট, বাস্তবতা ও সমাধান’ প্রকাশিত হয়েছে।

যবিপ্রবির ১০০ জন শিক্ষার্থীর ওপর পরিচালিত প্রশ্নমালাভিত্তিক জরিপ ও গবেষণার ভিত্তিতে গ্রন্থটি রচিত। এতে বর্তমান যুবসমাজের মানবিক মূল্যবোধের অবস্থা, মানবিক সংকটের কারণ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের করণীয় বিষয়ে তথ্যনির্ভর বিশ্লেষণ তুলে ধরা হয়েছে।

গবেষণা ও জ্ঞানচর্চাকে সবার জন্য উন্মুক্ত রাখতে বইটির ডিজিটাল সংস্করণ স্থায়ী ডিওআই (DOI)-সহ আন্তর্জাতিক গবেষণা রিপোজিটরি জেনোডো (Zenodo)-তে সংরক্ষণ করা হয়েছে। ফলে গবেষক, শিক্ষার্থী ও আগ্রহী পাঠক দীর্ঘমেয়াদে বইটি নির্ভরযোগ্যভাবে উদ্ধৃতি ব্যবহার করতে পারবেন এবং বিনামূল্যে পড়ার সুযোগ থাকছে।

আরও পড়ুন

বইটি সম্পর্কে মো. আসাদুজ্জামান বলেন, বর্তমান সময়ে আমাদের যুবসমাজের মানবিক মূল্যবোধ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে জুলাই আন্দোলনের সময় এই তরুণরাই অসংখ্য মানবিকতা, সাহসিকতা ও আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছে। এই দুই ভিন্ন বাস্তবতা আমাকে ভাবিয়েছে। সেই প্রশ্নের উত্তর খুঁজতেই যবিপ্রবির ১০০ জন শিক্ষার্থীর ওপর ১১টি প্রশ্নের ভিত্তিতে একটি গবেষণা পরিচালনা করি।

তিনি বলেন, গবেষণায় দেখা গেছে, তরুণদের মধ্যে মানবিকতা ও সাহসিকতা এখনো রয়েছে, তবে তা অনেকাংশে সুপ্ত। একাডেমিক চাপ, সামাজিক পরিবর্তন ও মানসিক নানা কারণে সেই মানবিক গুণাবলির প্রকাশ কমে যাচ্ছে। এই বাস্তবতা, এর কারণ এবং সম্ভাব্য সমাধান নিয়েই বইটি লেখা।

যুবসমাজের উদ্দেশে তিনি বলেন, জ্ঞান, নৈতিকতা ও মানবিকতাই একজন তরুণের প্রকৃত শক্তি। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি পরিবার, সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখার মানসিকতা গড়ে তুলতে হবে। আমার বইটি শুধু একটি গবেষণাগ্রন্থ নয়; এটি বর্তমান যুবসমাজের মানবিক সংকট, এর কারণ এবং সম্ভাব্য সমাধানের একটি তথ্যভিত্তিক বিশ্লেষণ। সচেতন নাগরিক, অভিভাবক, শিক্ষক, গবেষক, নীতিনির্ধারক ও তরুণদের জন্য এটি কার্যকর দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

আরও পড়ুন

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, মানবাধিকার, মানবিক মূল্যবোধ ও যুব উন্নয়ন বিষয়ে আন্তর্জাতিক মানের গবেষণা পরিচালনা, গবেষণালব্ধ ফলাফল জনকল্যাণমূলক নীতিনির্ধারণে কাজে লাগানো এবং এ বিষয়ে আরও গবেষণা, গ্রন্থ প্রকাশ ও আন্তর্জাতিক সহযোগিতামূলক প্রকল্পে কাজ করাই তার লক্ষ্য।

তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য, গবেষক, শিক্ষার্থী এবং আগ্রহী পাঠকদের বইটি পড়ে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ দেওয়ার আহ্বান জানান।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চুয়েটে দীর্ঘসময় অবরুদ্ধ উপাচার্য
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অবরুদ্ধ উপাচার্য ভবনের ভেতরে অসুস্থ হয়ে পড়েছেন দুইজন প্রাক্তন শিক্ষার্থী।
চুয়েটে দীর্ঘসময় অবরুদ্ধ উপাচার্য
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে বাংলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব ও নবীনবরণ-২০২৬’।
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত নবনিযুক্ত উপাচার্যকে উপাচার্য ভবনে অবরুদ্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) বিজনেস ক্লাবের আয়োজনে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের অভিযোগে অলি আহমেদ দয়ালশাহ নামে এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে হল প্রশাসন।
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
আরও পড়ুন
মেয়ে সন্তান হলেই কি আয়ু বাড়ে বাবার? গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য
উৎপাদন বাড়লেও পুষ্টিমান হারাচ্ছে ফসল, যা বলছে গবেষকরা
বই পড়ে ল্যাপটপ পেল ৮ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় রাবির ১৬ গবেষক