ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

১৯ বছরেও হয়নি রাস্তা সংস্কার, ক্ষুব্ধ এলাকাবাসী

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০৯:৫৮ এএম
মহাসড়কের আমতলা বাজার পর্যন্ত সংযোগ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে : ছবি আরটিভি

ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার তেলটুপি থেকে কুষ্টিয়া-যশোর মহাসড়কের আমতলা বাজার পর্যন্ত সংযোগ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিগত ১৯ বছর ধরে কোনো প্রকার সংস্কার বা উন্নয়নমূলক কাজ না হওয়ায় পিচ ও খোয়া উঠে সড়কটি এখন কার্যত একটি মাটির রাস্তায় পরিণত হয়েছে। ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এই অঞ্চলের হাজার হাজার মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটির তেলটুপি অংশ থেকে শুরু করে নিজতোলা, কাচারিতোলা, শ্রীফলতোলা, সড়াবাড়িয়া ও বিন্নী গ্রামের ওপর দিয়ে ভাদড়া হয়ে আমতলা বাজার পর্যন্ত পুরো অংশই এখন খানাখন্দে ভরা। ঝিনাইদহ জেলা শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের জন্য এটিই এই অঞ্চলের বাসিন্দাদের একমাত্র মূল সড়ক। তবে বর্তমান পরিস্থিতি দেখে বোঝার উপায় নেই যে এটি একসময় একটি পাকা রাস্তা ছিল।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ প্রায় দুই দশকেও সড়কটিতে কোনো সংস্কারের হাত দেওয়া হয়নি। শ্রীফলতোলা গ্রামের বাসিন্দা ফারুক মন্ডল ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা এতটাই অবহেলিত যে, বিগত সরকারের দীর্ঘ সময়েও এই অঞ্চলে তেমন কোনো উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ হয়নি। রাস্তাটি যেন এক পরিত্যক্ত জনপদ।

আরও পড়ুন

একই গ্রামের রাজু আহমেদ ক্ষোভ প্রকাশ করে জানান, নির্বাচন এলেই জনপ্রতিনিধিদের নানা প্রতিশ্রুতির বন্যা বয়ে যায় কিন্তু ভোট পার হওয়ার পর সেসব সংসদ সদস্য (এমপি) বা স্থানীয় জনপ্রতিনিধিদের আর কোনো দেখা মেলে না।

সড়কটির ইতিহাস টেনে সাবেক বিন্নী গ্রামের বাসিন্দা জুয়েল রানা বলেন, বিগত ১৯ বছরে এই রাস্তায় কোনো কাজ হয়নি। সর্বশেষ ২০০৬-২০০৭ সালের দিকে বিএনপির সাবেক এমপি মরহুম মশিউর রহমানের সময়ে এই অঞ্চলের রাস্তাগুলোর উন্নয়ন হয়েছিল। এরপর আর কোনো সংস্কার হয়নি। এখন যারা ক্ষমতায় আসে-যায়, তাদের ভাগ্য বদলায়, কিন্তু আমাদের ভাগ্য আর বদলায় না।

আরও পড়ুন

সরেজমিনে দেখা গেছে, খানাখন্দে ভরা এই সড়কে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। রাস্তাটির বেহাল দশার কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন জরুরি চিকিৎসা প্রত্যাশীরা। স্থানীয়রা জানান, কোনো মানুষ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়ার পথেই ঝাঁকুনিতে অবস্থা আরও আশঙ্কাজনক হয়ে পড়ে। সুস্থ মানুষও এই পথ দিয়ে যাতায়াত করলে অসুস্থ বোধ করেন।

দীর্ঘদিনের এই পুঞ্জীভূত ক্ষোভ ও দুর্ভোগ থেকে মুক্তি পেতে সরকারের সংশ্লিষ্ট মহলের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। তাদের দাবি, কোনো কালক্ষেপণ না করে অনতিবিলম্বে তেলটুপি টু আমতলা বাজারের এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করা হোক। এ ব্যাপারে ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ বলেন রাস্তা মেরামতের কাজ অতি দ্রুত শুরু করা হবে সমস্যার সমাধান হয়ে যাবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুলনায় ৯৬৪ পূজামণ্ডপে ‘বড় বরাদ্দ’
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনার ৯৬৪টি পূজামণ্ডপে মোট ৫৭৮.৪ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার।
খুলনায় ৯৬৪ পূজামণ্ডপে ‘বড় বরাদ্দ’
পাবনায় ম্যাজিস্ট্রেটের মধ্যস্থতায় ছেলের ঘরে ফিরলেন মা
পাবনার সাঁথিয়ায় মাকে নিজের সঙ্গে রাখতে অস্বীকৃতি জানানো গ্রাম পুলিশের সদস্য সাগর হোসেন অবশেষে মায়ের ভরণপোষণসহ সব দায়িত্ব নিতে রাজি হয়েছেন।
পাবনায় ম্যাজিস্ট্রেটের মধ্যস্থতায় ছেলের ঘরে ফিরলেন মা
যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য জয়পুরহাটের বেশ কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (১২ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ থাকবে না।
যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
মাগুরায় ১৬০টি পূজামণ্ডপে ৯৬ হাজার কেজি চাল বিতরণ 
মাগুরার শালিখায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ১৬০টি পূজামণ্ডপের অনুকূলে চালের ডিও লেটার হস্তান্তর করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপের জন্য ৬০০ কেজি করে মোট ৯৬ হাজার কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
মাগুরায় ১৬০টি পূজামণ্ডপে ৯৬ হাজার কেজি চাল বিতরণ 
‘খেলার ছলে’ ঘর থেকে বেরিয়েছিল শিশু হালিমা, অতঃপর...
‘খেলার ছলে’ সকালে ঘর থেকে বেরিয়েছিল তিন বছরের শিশু হালিমা আক্তার। কে জানত, সেই যাওয়াই হবে তার শেষ যাওয়া! দীর্ঘ ১৩ ঘণ্টার আকুল অপেক্ষা আর খোঁজাখুঁজির পর মিলল শুধু তার নিথর দেহ। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের নিশ্চিন্তা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে চারপাশ। শনিবার (১০ অক্টোবর) রাত ৯টায় প্রতিবেশীর ঘর থেকে শিশু হালিমার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হালিমা নিশ্চিন্তা এলাকার বাসিন্দা নাছির উদ্দীনের আদরের কন্যাসন্তান। পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ির পাশে হাসিমুখে খেলতে গিয়ে হঠাৎ নিখোঁজ হয় হালিমা। দুপুর গড়িয়ে বিকেল হলেও সে ঘরে না ফেরায় পরিবারের সদস্যদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। স্বজনেরা দিগ্‌বিদিক ছুটে বেড়ান, পাড়ার প্রতিটি কোণায় কোণায় খোঁজেন। কিন্তু কোথাও মেলেনি তার সন্ধান। বুকভরা আশা আর চোখভরা জল নিয়ে সন্তানকে ফিরে পাওয়ার আকুতিতে ব্যাকুল বাবা নাছির উদ্দীন একপর্যায়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে বিষয়টি জানান। কান্নায় ভেঙে পড়ে বাবা নাছির উদ্দীন বলেন, সকাল থেকে আমার কলিজার টুকরো মেয়েটাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। চারদিকে কত খুঁজলাম! শেষমেশ নিরুপায় হয়ে পুলিশকে জানাই। পুলিশ এসে খোঁজাখুঁজি করে আমার মা-মণির লাশ উদ্ধার করল। ও তো কোনো অন্যায় করেনি, তবে কেন আমার বুকটা এভাবে খালি করা হলো? অভিযোগ পেয়ে ভূজপুর থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। দীর্ঘ খোঁজাখুঁজির পর রাত ৯টার দিকে নিশ্চিন্তা হিন্দুপাড়ার পাশে প্রতিবেশীর একটি ঘরে হালিমার নিথর দেহ দেখতে পায় পুলিশ। শিশুটিকে হত্যার অভিযোগের বিষয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘ খোঁজাখুঁজির পর নিহতের পাশের বাড়ি থেকে আমরা শিশুটির মরদেহ উদ্ধার করি। অত্যন্ত নির্মম ও পৈশাচিক উপায়ে শিশুটিকে হত্যা করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও সুষ্ঠু তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার রবিউল, আওয়াল ও আসমা নামের তিনজনকে তাৎক্ষণিকভাবে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আরটিভি/টিআর
‘খেলার ছলে’ ঘর থেকে বেরিয়েছিল শিশু হালিমা, অতঃপর...
আরও পড়ুন
ঝিনাইদহের কেসি কলেজে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা
সালিশি বৈঠকের তর্ক গড়াল সংঘর্ষে, আহত ১০
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা