ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহ বোর্ডে এসএসসি পরীক্ষায় ছাত্রীদের সাফল্য বেশি

ময়মনসিংহ (প্রতিনিধি), আরটিভি নিউজ

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০১:২৬ পিএম
আনন্দিত ময়মনসিংহের শিক্ষার্থীরা। ছবি: আরটিভি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ছাত্রীদের পাসের হার ছাত্রদের চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি। একই সঙ্গে এ বোর্ডের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করলেও চারটি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি।

সোমবার (১০ আগস্ট) সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ড কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন বোর্ডের সচিব অধ্যাপক মো. এনামুল হক।

বোর্ড সূত্রে জানা গেছে, এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডে মোট ১ লাখ ৫ হাজার ২৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৬০ হাজার ২৭৪ জন। বোর্ডে এবার গড় পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৮ দশমিক ২২ শতাংশ।

১০টি প্রতিষ্ঠানে শতভাগ পাস

এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ১০টি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছেন। এর মধ্যে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ২৮৯ জন এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেনশাহীর ২৮৫ জন পরীক্ষার্থীই উত্তীর্ণ হয়েছেন।

এ ছাড়া ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ৫৩ জন, আইডিয়াল মডেল একাডেমির ৬৯ জন, ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুলের ২০ জন, নলুয়াকুড়ি কুমারী মারিয়া হাইস্কুলের ১৬ জন, উত্তর গোয়ালেরচর আইডিয়াল হাইস্কুলের ৩৪ জন, চিলড্রেনস হোম পাবলিক স্কুলের ৭৮ জন, শহীদ স্মৃতি বিদ্যাপীঠের ৩৬ জন এবং ফুলবাড়িয়ার ভালুকাজান মডার্ন গার্লস একাডেমির একজন পরীক্ষার্থী শতভাগ সাফল্য অর্জন করেছেন।

আরও পড়ুন

চার প্রতিষ্ঠানে পাস করেননি কেউ

অন্যদিকে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চারটি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী এবার পাস করতে পারেননি। প্রতিষ্ঠানগুলো হলো—জামালপুরের সরিষাবাড়ীর চাপারকোনা মোনিয়া আবুল গার্লস হাইস্কুল, ময়মনসিংহের মুক্তাগাছা কলেজ, ফুলবাড়িয়ার শহীদ স্মৃতি গার্লস হাইস্কুল এবং জামালপুরের ইসলামপুরের কাদামতলী করিপাড়া হাইস্কুল।

ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা

ফলাফলে দেখা গেছে, এবার ছাত্রদের তুলনায় ছাত্রীরা ভালো করেছে। বোর্ডে পরীক্ষায় অংশ নেওয়া ৫৩ হাজার ৮৭৭ জন ছাত্রের মধ্যে পাস করেছেন ৫২ দশমিক ৬৬ শতাংশ। বিপরীতে ৫১ হাজার ১৫১ জন ছাত্রীর মধ্যে পাসের হার ৬২ দশমিক ৩৭ শতাংশ।

অর্থাৎ ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ৯ দশমিক ৭১ শতাংশ বেশি। ফলে সামগ্রিক ফলাফলেও ছাত্রীদের সাফল্য বিশেষভাবে দৃশ্যমান হয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবার মাঠে সক্রিয় থাকবে বিশেষ ‘কুইক রেসপন্স টিম’। একই সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদক, কিশোর গ্যাং এবং মোটরসাইকেলের বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
আরও পড়ুন
উত্তরপত্রে মোবাইল নম্বর পেয়ে শিক্ষার্থীকে বাসায় ডাকেন শিক্ষক, অতঃপর...
২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা
এসএসসি পরীক্ষা পেছানোর পরিকল্পনা নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা