ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

চুরির অভিযোগে আটক, গণপিটুনিতে প্রাণ গেল যুবকের

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০৮:৩৮ পিএম
ছবি : সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় এক প্রবাসীর বাড়িতে চুরির উদ্দেশে প্রবেশের অভিযোগে স্থানীয়দের হাতে আটক হওয়ার পর গণপিটুনিতে হৃদয় মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সহযোগী কামাল (৪০) আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (৯ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার পাড়াতুলি ইউনিয়নের বালুয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, নিহত হৃদয় মিয়া দীর্ঘদিন ধরে চুরি ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ঘটনার দিন রাতে হৃদয় মিয়া ও তার সহযোগী কামাল একই গ্রামের প্রবাসী আব্দুস সালামের বাড়িতে চুরি করতে যান বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়রা হৃদয় ও কামালকে আটক করে গণপিটুনি দেন বলে জানান স্থানীয়রা।

খবর পেয়ে সোমবার (১০ আগস্ট) সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত হৃদয় মিয়াকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফারজানা আক্তার জানান, হাসপাতালে আনার আগেই হৃদয় মিয়ার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে চুরির অভিযোগ ও গণপিটুনির বিষয়টি পুলিশি তদন্তে নিশ্চিত হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
স্বামীর মোটরসাইকেলে স্কুলে যাচ্ছিলেন শিক্ষিকা, মুহূর্তেই পিষে দিলো ট্রাক
ইটভাটায় খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর
জেদ্দায় পৌঁছে ফোন দেব—বলেছেন শাহেদ, স্ত্রী পেলেন মৃত্যুর খবর
শ্বশুরবাড়ি থেকে ফেরা হলো না ছাত্রদল নেতার, পথেই নিভল প্রাণ