ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সীমান্তে কৃষককে অপহরণ করলো বিএসএফ, জবাবে ২ ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০২:৪১ পিএম
আটকরা- শচীন দাস ও নরতোন বিশ্বাস। ছবি: আরটিভি

মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্ত থেকে আব্দুল হান্নান (৬০) নামের এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার (১১ আগস্ট) সকালের এই ঘটনার প্রতিবাদ হিসেবে ভারতীয় দুই নাগরিককে আটক করে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির কাছে হস্তান্তর করেছে সীমান্তের বাসিন্দারা।

আটক দুই ভারতীয় নাগরিক হলেন, নদিয়া জেলার তেহট্ট থানার লাল বাজারের মনমোহন দাসের ছেলে শচীন দাস (৬৫) এবং একই গ্রামের কুঞ্জ বিশ্বাসের ছেলে নরতোন বিশ্বাস (৩৫)।

বিএসএফের হাতে আটক বাংলাদেশি নাগরিক হলেন ইছাখালী মসজিদপাড়ার মৃত নুর বক্সের ছেলে আব্দুল হান্নান (৭০)।

স্থানীয় সুত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে সীমান্তে নিজের জমিতে কাজ করতে যায় আব্দুল হান্নান। সীমান্ত পিলার ১২৪/৩ এস নিকট থেকে বিএসএফ তাকে আটক করে। এসময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার অধীনস্ত ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের নবচন্দ্রপুর ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

বাংলাদেশীকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়ে প্রতিবাদ করতে সীমান্তে যায় এলাকার মানুষ। এসময় সীমান্ত পিলার ১২৩/৫-এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছাখালী গ্রামের এলাকা থেকে ভারতীয় নাগরিক শচীন দাস ও নরতোন বিশ্বাসকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়িন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান আটক ও পাল্টা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্বুদ্ধ পরিস্থিতি নিরসনে বিজিবি কোম্পানী কমান্ডার পর্যায় পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। পতাকা বৈঠকে বিষয়টির সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু
মিরসরাই সীমান্তে বিপুল ভারতীয় মদ ও গরু জব্দ
ভারতীয়দের গ্রিন কার্ডের পথ আটকাল ট্রাম্প প্রশাসন
দুটো টাকার জন্য কত কী করতে হয়: কৌশানী