ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সাভারে চারতলা ভবনে অভিযানে ১৪ বোমা উদ্ধার, আটক ১

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৪:৫১ এএম
ছবি : সংগৃহীত

সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় একটি চারতলা ভবনে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির সদস্য সন্দেহে আরিফ হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। এ সময় ১৪টি শক্তিশালী পাইপ বোমা ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। আটক আরিফকে নিয়ে এখনো অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭ টার পর বাড়িটির সামনে অবস্থান নিয়ে সিটিটিসি সদস্যরা বাড়িটি ঘিরে ফেলে বলে জানিয়েছেন স্থানীয়রা।

রাত ৯ টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় শ্যামপুর এলাকার জলাবদ্ধ একটি সড়ক লাগোয়া একটি ভবনের সামনে অবস্থান নিয়ে রয়েছেন সিটিটিসি সদস্যরা। তাদের সঙ্গে বোম্ব ডিস্পোজাল ইউনিট ও স্থানীয় থানা পুলিশও রয়েছে।

আরও পড়ুন

সিটিটিসি সদস্যরা এ সময় নিরাপত্তাজনিত কারণ উল্লেখ করে সাংবাদিকসহ সকল সিভিলিয়ানদের বাড়িটির সামনে থেকে সরিয়ে দেয়।

এছাড়াও তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলতে রাজি হননি ঘটনাস্থলে উপস্থিত সিটিটিসি ও পুলিশের কোন কর্মকর্তা।

তবে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) সাইফুল আলম গণমাধ্যমকে বলেন, মূলত গোপন সংবাদের ভিত্তিতে কাউন্টার টেররিজম ইউনিট অভিযান চালিয়ে হেমায়েতপুর এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তির তথ্যের ভিত্তিতে শ্যামপুর এলাকার এই বাড়িটিতে অভিযান শুরু করে সিটিটিসি ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।

প্রাথমিকভাবে এটিকে জেএমবি ধারণা করা হচ্ছে জানিয়ে ওসি বলেন, অভিযান চলাকালীন বাড়িটি থেকে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের বেশ কিছু লিফলেট এবং কয়েকটি ককটেল সাদৃশ্য বস্তু এবং উল্লেখযোগ্য পরিমাণ বোমা তৈরির উপকরণ ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এছাড়াও অভিযান এখনও অব্যাহত রয়েছে জানিয়ে ওসি আরও বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চলছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
কিশোর গ্যাংবিরোধী পুলিশের অভিযানে আটক ২৫২
‘হানিট্র্যাপ’ ফাঁদে ফেলে টাকা আদায়ের অভিযোগ, চক্রের ৪ নারী আটক
ভোটার হতে রংপুর গিয়েছিলেন রোহিঙ্গা যুবক, অতঃপর...
অন্তরঙ্গ অবস্থায় ছাত্রলীগের ফুলবাবু ধরা, অতঃপর...