ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

জেলেদের জালে ধরা পড়ল বিরল ‘বক্স ক্র্যাব’, জেলেদের মাঝে কৌতূহল

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০২:৫০ পিএম
বিরল প্রজাতির ‘বক্স ক্রাব’ বা ‘লজ্জাবতী কাঁকড়া’ : ছবি সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটার বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির ‘বক্স ক্রাব’। যা স্থানীয়ভাবে ‘লজ্জাবতী কাঁকড়া’ নামেও পরিচিত। তবে অদ্ভুত দেখতে কাঁকড়াটি খাওয়া যায় কি না, তা নিয়ে সংশয়ে জেলেরা এটি বিক্রি না করে খাপড়াভাঙ্গা নদীতে ছেড়ে দেন।

মঙ্গলবার (১২ আগস্ট) কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগর থেকে মাছ শিকার করে মহিপুর মৎস্য বন্দরে ফেরে ইলিয়াশ মাঝির মাছধরা ট্রলার। অন্যান্য মাছের সঙ্গে জেলেদের জালে উঠে আসে অস্বাভাবিক আকৃতির ওই কাঁকড়াটি। পরে সেটি মহিপুরের আখি ফিস নামের একটি মাছের আড়তে নিয়ে আসা হয়।

আখি ফিসের ব্যবসায়ী মো. আলামিন বলেন, অন্যান্য মাছের সঙ্গে কাঁকড়াটি জেলেদের জালে ধরা পড়ে। এ ধরনের কাঁকড়া সাধারণত এখানে দেখা যায় না। তাই জেলেদের মধ্যে এটি নিয়ে কৌতূহল তৈরি হয়।ৎ

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দারা জানান, সাধারণ কাঁকড়ার তুলনায় বক্স ক্রাবের আকৃতি বেশ ভিন্ন। এর খোলস গোল ও চওড়া, ওপরের অংশ অনেকটা গম্বুজের মতো উঁচু এবং শক্ত। খোলসজুড়ে রয়েছে কালচে-ধূসর ছোট ছোট দাগ। পাশাপাশি এর দুটি দাঁড়া তুলনামূলকভাবে বড় ও মোটা, যা প্রজাতিটিকে অন্য কাঁকড়া থেকে সহজেই আলাদা করে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বক্স ক্রাব উষ্ণমণ্ডলীয় ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সামুদ্রিক কাঁকড়া। জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা পর্যন্ত বিস্তৃত এলাকায় এ প্রজাতির দেখা মেলে। সাধারণত বালুময় ও কাদাময় নরম সমুদ্রতল এবং কখনো প্রবাল প্রাচীর-সংলগ্ন এলাকায় ১০ থেকে ১০০ মিটার গভীরতায় এদের বিচরণ।

তিনি আরও বলেন, কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে বক্স ক্রাব সচরাচর দেখা যায় না। ফলে স্থানীয় বাসিন্দাদের কাছে এটি অপরিচিত হওয়ায় সাধারণত খাদ্য হিসেবে ব্যবহারের প্রচলনও নেই। তবে বিশ্বের যেসব অঞ্চলে এ কাঁকড়া বেশি পাওয়া যায়, সেখানে এটি খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।

আরও পড়ুন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের সহকারী অধ্যাপক ও গবেষক মীর মোহাম্মদ আলী বলেন, বক্স ক্রাবের অন্যতম বৈশিষ্ট্য হলো এর অত্যন্ত শক্ত ও প্রশস্ত দুটি দাঁড়া। এগুলো সামনে ভাঁজ করে কাঁকড়াটি অনেকটা মুখ ঢেকে রাখতে পারে। বাংলাদেশের সামুদ্রিক জলসীমাতেও এ প্রজাতির উপস্থিতি রয়েছে।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে বক্স ক্রাব খাদ্য হিসেবে ব্যবহৃত হলেও বাংলাদেশের উপকূলে এটি তুলনামূলকভাবে কম পরিচিত। এমন সামুদ্রিক প্রাণী উপকূলীয় এলাকায় পাওয়া গেলে শুধু আহরণ বা বিক্রির বিষয় হিসেবে না দেখে এর প্রজাতি, বিস্তৃতি ও প্রাচুর্য নথিবদ্ধ করা গুরুত্বপূর্ণ।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিশুকে নিয়ে ছাদে মোশাররফ, ইউপি চেয়ারম্যান বললেন ‘সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার’
সাতক্ষীরা সদরে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোশাররফ হোসেন (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।
শিশুকে নিয়ে ছাদে মোশাররফ, ইউপি চেয়ারম্যান বললেন ‘সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার’
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
ভবন নির্মাণের সময় আইনবহির্ভূত কাজ করলে আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ মন্ত্রী
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবন নির্মাণের সময় কেউ আইনবহির্ভূত কাজ করলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
ভবন নির্মাণের সময় আইনবহির্ভূত কাজ করলে আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ মন্ত্রী
বারবার বারণেও তালাক দেওয়া স্ত্রীর কাছে যাওয়া থামাননি দুলু মিয়া! পরে মিলল মরদেহ
টাঙ্গাইলের সখীপুরে তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশের ধানক্ষেতের কাছে দুলু মিয়া (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার চটানপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দুলু মিয়া ওই গ্রামের মৃত কাঞ্জু মিয়ার ছেলে। তিনি বড়চওনা রফিকরাজু স্কুলের দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন। দুলু মিয়ার প্রথম স্ত্রী আসমা বেগম জানান, প্রায় ১০ বছর আগে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেন। কয়েক বছর আগে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার তালাক হলেও ওই বাড়িতে দুলু মিয়ার নিয়মিত যাতায়াত ছিল। আমরা বারবার বলেও তাকে ফেরাতে পারিনি। ওরাই আমার স্বামীকে মেরে ফেলেছে। অন্যদিকে দুলু মিয়ার দ্বিতীয় স্ত্রী জরিনা বেগম জানান, তালাকের পর দুলু মিয়ার সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। এ বিষয়ে তিনি কিছুই জানেন না। নিহতের ছেলে আজহার মিয়া বলেন, তার বাবা গত রাতে দোকানে চা পান করে বাড়িতে ফেরেন। পরে আবার বাইরে বের হন। এরপর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি তার বাবার মরদেহ রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা জানান, দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশের ধানক্ষেতের কাছে দুলু মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। আরটিভি/এমএইচজে
বারবার বারণেও তালাক দেওয়া স্ত্রীর কাছে যাওয়া থামাননি দুলু মিয়া! পরে মিলল মরদেহ
মুন্সীগঞ্জে একই দিনে দুই মায়ের ঘরে যমজ সন্তান, চার নবজাতকই সুস্থ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় একই দিনে দুই প্রসূতির অস্ত্রোপচারের মাধ্যমে চার নবজাতকের জন্ম হয়েছে। এর মধ্যে এক দম্পতির ঘরে এসেছে দুই কন্যাসন্তান, অন্য দম্পতির ঘরে দুই পুত্রসন্তান। দুই দম্পতিরই এটি প্রথম সন্তান।
মুন্সীগঞ্জে একই দিনে দুই মায়ের ঘরে যমজ সন্তান, চার নবজাতকই সুস্থ
আরও পড়ুন
তিন দিন ধরে সমুদ্রে ভাসছিলেন ১৬ জেলে, ছুটে গেল নৌবাহিনী
নিজেদের তৈরি নৌযানে বঙ্গোপসাগরে ঘুরছিলেন নিউজিল্যান্ডের দম্পতি, অতঃপর... 
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ
বাংলাদেশিসহ ২৪ ক্রু নিয়ে বঙ্গোপসাগরে ডুবলো কার্গো জাহাজ