ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

নিজেদের তৈরি নৌযানে বঙ্গোপসাগরে ঘুরছিলেন নিউজিল্যান্ডের দম্পতি, অতঃপর... 

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০৭:১৪ পিএম
নিউজিল্যান্ডের দম্পতি ও তাদের দুই সন্তান। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের এক দম্পতি দুই সন্তানকে সঙ্গে নিয়ে নিজেদের তৈরি নৌযানে বঙ্গোপসাগরে ঘুরে বেড়াচ্ছিলেন। হঠাৎ এক বিশাল ঢেউয়ে উল্টে যায় তাদের নৌকাটি।

এ সময় আশপাশের নৌযান এগিয়ে গিয়ে তাদের মধ্যে ৩ জনকে উদ্ধার করে। নিখোঁজ একজনকে উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া তিনজন হলেন- অ্যাডওয়ার্ড (৭৪) তার স্ত্রী বেলা (৩৬) ও তাদের সন্তান রালফ (১৩)।

আরেক সন্তান আলবার্ট (১৬) নিখোঁজ রয়েছে।

আরও পড়ুন

৯৯৯-এ কল পাওয়া পুলিশ ইন্সপেক্টর আনোয়ার সাত্তার জানান, আজ সকালে কক্সবাজারের নাজিরাটেক-সোনাদিয়া দ্বীপ মোহনা থেকে কামাল উদ্দিন নামে একজন ফোন করে জানান, সাগরে কিছু বিদেশি নাগরিকসহ জোড়া লাগানো দুটি নৌযান ঢেউয়ের তোড়ে উল্টে ডুবে যাচ্ছে- বোটে নারী ও শিশু রয়েছে। ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিতে কক্সবাজার কোস্ট গার্ডের কন্ট্রোল রুম ও নৌ-পুলিশকে জানানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজেদের তৈরি জোড়া নৌযানে সাগরে ঘুরে বেড়াচ্ছিলেন তারা।

এক পর্যায়ে মোহনায় তীব্র ঢেউয়ের তোড়ে নৌযান উল্টে গিয়ে ডুবে যায়। ৯৯৯ থেকে খবর পেয়ে কোস্ট গার্ড উদ্ধারের জন্য রওনা দেয়, কিন্তু তারা পৌঁছার আগেই পার্শ্ববর্তী অন্যান্য নৌযান গিয়ে ৩ জনকে জীবিত উদ্ধার করে। কোস্ট গার্ড ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃতদের প্রাথমিক সেবা দেয়।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশের একমাত্র রেলপথ, চলন্ত ট্রেনে ওঠা-নামা যেখানে ‘দুধভাত’
‘দাদি, হেঁটে যাচ্ছেন কেন? ট্রেনে উঠে আসেন।’ ট্রেনের যাত্রীর এমন প্রশ্নের জবাবে বৃদ্ধার উত্তর, ‘না, আজ ট্রেনে যাব না। আমার একটু তাড়া আছে, তাড়াতাড়ি যেতে হবে।’
দেশের একমাত্র রেলপথ, চলন্ত ট্রেনে ওঠা-নামা যেখানে ‘দুধভাত’
শিশুকে নিয়ে ছাদে মোশাররফ, ইউপি চেয়ারম্যান বললেন ‘সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার’
সাতক্ষীরা সদরে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোশাররফ হোসেন (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।
শিশুকে নিয়ে ছাদে মোশাররফ, ইউপি চেয়ারম্যান বললেন ‘সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার’
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
ভবন নির্মাণের সময় আইনবহির্ভূত কাজ করলে আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ মন্ত্রী
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবন নির্মাণের সময় কেউ আইনবহির্ভূত কাজ করলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
ভবন নির্মাণের সময় আইনবহির্ভূত কাজ করলে আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ মন্ত্রী
বারবার বারণেও তালাক দেওয়া স্ত্রীর কাছে যাওয়া থামাননি দুলু মিয়া! পরে মিলল মরদেহ
টাঙ্গাইলের সখীপুরে তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশের ধানক্ষেতের কাছে দুলু মিয়া (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার চটানপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দুলু মিয়া ওই গ্রামের মৃত কাঞ্জু মিয়ার ছেলে। তিনি বড়চওনা রফিকরাজু স্কুলের দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন। দুলু মিয়ার প্রথম স্ত্রী আসমা বেগম জানান, প্রায় ১০ বছর আগে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেন। কয়েক বছর আগে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার তালাক হলেও ওই বাড়িতে দুলু মিয়ার নিয়মিত যাতায়াত ছিল। আমরা বারবার বলেও তাকে ফেরাতে পারিনি। ওরাই আমার স্বামীকে মেরে ফেলেছে। অন্যদিকে দুলু মিয়ার দ্বিতীয় স্ত্রী জরিনা বেগম জানান, তালাকের পর দুলু মিয়ার সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। এ বিষয়ে তিনি কিছুই জানেন না। নিহতের ছেলে আজহার মিয়া বলেন, তার বাবা গত রাতে দোকানে চা পান করে বাড়িতে ফেরেন। পরে আবার বাইরে বের হন। এরপর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি তার বাবার মরদেহ রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা জানান, দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশের ধানক্ষেতের কাছে দুলু মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। আরটিভি/এমএইচজে
বারবার বারণেও তালাক দেওয়া স্ত্রীর কাছে যাওয়া থামাননি দুলু মিয়া! পরে মিলল মরদেহ
আরও পড়ুন
কক্সবাজার সৈকত বেলাভূমিতে ৫০ ফুটের প্লাস্টিক দানব
১৩ কোটি টাকার সেতুতে উঠতে কাঠের সিঁড়ি, ভোগান্তিতে লাখো মানুষ
কেন ভুল সময়ে বাসে উঠেছিল তাজমিন
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের সময় জানালেন মন্ত্রী