ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

টাকি বলে পাঙাশ মাছের ভর্তা, হাসপাতালের ক্যান্টিনকে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৪:০৪ পিএম
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে টাকি মাছের ভর্তা বলে পাঙাশ মাছের ভর্তা পরিবেশন, খাবার সংরক্ষণে অনিয়ম ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ক্যান্টিন ‘সারাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’কে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১২ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি একটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে।

অভিযানে সারাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে টাকি মাছের ভর্তা বলে পাঙ্গাস মাছের ভর্তা পরিবেশন, রেফ্রিজারেটরে খাবার অনিয়মতান্ত্রিকভাবে সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের বিষয়টি পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বাসস্ট্যান্ড এলাকার দি নিউ হাই কেয়ার মেডিকেল সেন্টারে ল্যাব টেকনোলজিস্টের মাধ্যমে চিকিৎসকের স্বাক্ষর নকল করার অভিযোগ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং সিলগালা করা হয়।

অন্যদিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাঁচাবাজারের মাছের বাজারে রঙিন লাইটের বিশেষ পর্দা ব্যবহার করে মাছ সতেজ দেখানোর অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনের ৪৪ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, সকাল থেকেই মানিকগঞ্জ শহরে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি ক্লিনিকে গুরুতর অনিয়ম পাওয়া গেছে। সেখানে প্যাথলজিতে করা বিভিন্ন পরীক্ষার রিপোর্টে চিকিৎসকের অনুপস্থিতিতে একজন ল্যাব টেকনোলজিস্ট তার স্বাক্ষর নকল করতেন। এভাবে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে রোগী ও সেবাগ্রহীতাদের মনগড়া রিপোর্ট দেওয়া হতো।

আরও পড়ুন

তিনি বলেন, এসব অপরাধের কারণে প্যাথলজি সেন্টারটিকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করে সিলগালা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম পরিচালনা না করার জন্য তাদের সতর্ক করা হয়েছে।

আসাদুজ্জামান রুমেল আরও বলেন, মানিকগঞ্জ পৌর শহরের মাছ বাজারে লাইটের মধ্যে এক ধরনের পর্দা ব্যবহার করে মাছকে সতেজ দেখানোর চেষ্টা করা হচ্ছিল। এ অপরাধে একজন মাছ ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

হাসপাতাল গেটসংলগ্ন ক্যান্টিন প্রসঙ্গে তিনি বলেন, টাকি মাছের ভর্তা বলে পাঙাশ মাছের ভর্তা পরিবেশন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অপরাধে ক্যান্টিনটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান চলবে।

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর খাদেমুল ইসলাম ও জেলা ক্যাবের সভাপতি সামছুন্নবি তুলিপ উপস্থিত ছিলেন। অভিযানে সহায়তা করেন জেলা ব্যাটালিয়ন আনসার সদস্যরা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মহিলা সমিতির টাকা ভাগাভাগি নিয়ে কর্মকর্তা-কর্মচারীর হাতাহাতি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে মহিলা সমিতির অনুদান ও ঋণের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে কর্মকর্তা আফজাল হোসেন ও অফিস সহকারী সাইফুল ইসলামের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে আফজাল হোসেন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। 
মহিলা সমিতির টাকা ভাগাভাগি নিয়ে কর্মকর্তা-কর্মচারীর হাতাহাতি
ছাত্রীর মাকে নিজের ‘আসল রূপ’ দেখালেন মাদরাসাশিক্ষক
টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণ এবং আপত্তিকর ছবি ধারণ করে ব্লাকমেইল করার অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪।
ছাত্রীর মাকে নিজের ‘আসল রূপ’ দেখালেন মাদরাসাশিক্ষক
চালুর এক দিনের মাথায় আবারও বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চলাচল
রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করায় আবারও ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
চালুর এক দিনের মাথায় আবারও বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চলাচল
দুর্যোগের ক্ষতি কমাতে প্রস্তুতির বার্তা মঠবাড়িয়ায়
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়।
দুর্যোগের ক্ষতি কমাতে প্রস্তুতির বার্তা মঠবাড়িয়ায়
এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রী
সাধারণ শিক্ষায় বারবার অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। একই সঙ্গে এসএসসি পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রী
আরও পড়ুন
শ্রেণিকক্ষে অপেক্ষায় শিক্ষার্থীরা, ‘ও বন্ধু লাল গোলাপী’ গানে আনন্দ-উল্লাস করছেন শিক্ষকরা
সারের ডিলারশিপ পাননি যুবদল নেতা, বললেন ‘গুডবাই’
শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ মানুষ হতে হবে: খাদ্যমন্ত্রী
মানিকগঞ্জে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানারে শিক্ষক দিবস পালন, প্রধান শিক্ষক গ্রেপ্তার