ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নানা অনিয়মের অভিযোগে চাঁদপুরে হাসপাতালকে জরিমানা

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০২:৪০ পিএম
ছবি: আরটিভি

নানা অনিয়মের অভিযোগে চাঁদপুর শহরের বেলভিউ হাসপাতালের কর্তৃপক্ষকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় ভ্রাম্যমাণ আদালত। ‎অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন জামিউল হিকমা।

তিনি বলেন, অভিযানে হাসপাতালের অপারেশন রুম বন্ধ রাখার নির্দেশনা অমান্য করে অস্ত্রোপচার পরিচালনা, ডিগ্রিধারী চিকিৎসক ও নার্স না থাকা এবং হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে আসে।

অভিযান সংশ্লিষ্টরা জানান, হাসপাতালের অপারেশন রুম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করে সেখানে অপারেশন কার্যক্রম চালানোর অভিযোগ পাওয়া যায়। এছাড়া রোগীদের চিকিৎসাসেবায় প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন চিকিৎসক ও নার্সের ঘাটতি এবং হাসপাতালের পরিবেশ নিয়েও অসন্তোষের বিষয়টি সামনে আসে। পরে এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হাসপাতাল কর্তৃপক্ষকে দেড় লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সরকারি নির্দেশনা ও নির্ধারিত মানদণ্ড মেনে চলার জন্য কর্তৃপক্ষকে সতর্ক করেন।

আরও পড়ুন

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল।

অভিযানের বিষয়ে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. এন জামিউল হিকমা জানান, রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের এ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কারাবন্দি কৃষকের পরিবারের দুই বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় ভুগছে।
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) ও আকাশ মালদার ওরফে হাসিব (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া স্বর্ণালংকার, রুপার চেইন এবং পিতল ও তামার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে ঝুলন্ত অবস্থায় প্রায় ১৪ ফুট লম্বা অজগর পাওয়া গেছে। 
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, নবদম্পতির মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় প্রেমের বিয়ে পরিবারের সদস্যরা মেনে না নেওয়ায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনের ঘটনায় নবদম্পতির মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নববধূ তানিশা বেগমের মৃত্যু হয়। পরদিন মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার স্বামী মো. আলামিন।
বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, নবদম্পতির মৃত্যু
আরও পড়ুন
কচুরিপানা সরাতেই ভয়ংকর দৃশ্যের মুখোমুখি স্থানীয়রা
বরখাস্ত হলেন জেলেদের চাল চুরি করা সেই ইউপি কর্মকর্তা 
চাঁদপুরে জেলেদের চাল পাচারের ঘটনায় তদন্ত কমিটি গঠন, ইউপির প্রশাসনিক কর্মকর্তা আটক
চাঁদপুরে প্রায় ৭ কোটি টাকার অবৈধ জাল জব্দ