ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ১০:৫৬ এএম
নিহত মোকাররম মোল্লা। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোকাররম মোল্লা (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের করমচাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোকাররম মোল্লা ওই গ্রামের মো. শহিদুল মোল্লার ছেলে। সে রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, বিকেলে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে বাড়িতে ফেরে মোকাররম। বাড়িতে এসে হাত-পা ধোয়ার পর ঘরে প্রবেশ করে সে। কিছুক্ষণ পর টেবিল ফ্যান চালানোর জন্য সুইচে হাত দিতেই হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। এ সময় তার মা মমতাজ বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার জন্য রওনা দেন। তবে রাজবাড়ী সদর হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় পল্লি চিকিৎসক ডা. মাফিজুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার এ তথ্য নিশ্চিত করে জানান, ইপ-পরিদর্শক (এসআই) মো. কাঞ্চন মিয়া গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছেন। এ বিষয়ে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, বিচার দাবি
শেরপুরে মাদকবিরোধী কার্যক্রমে যুক্ত থাকায় ছাত্রদল নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, বিচার দাবি
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের
সাতক্ষীরায় একটি চায়ের দোকানে কথা-কাটাকাটি থামাতে গিয়ে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের
যশোরে এবার ৭৩৭ মণ্ডপে দুর্গাপূজা, এক মন্দিরেই ১০১ প্রতিমা
সদর উপজেলার চাঁচড়া বর্মণপাড়া শ্রীহরি মন্দিরে এই অঞ্চলে প্রথমবারের মতো ১০১টি প্রতিমা নিয়ে বড় পরিসরে পূজার আয়োজন করা হচ্ছে।
যশোরে এবার ৭৩৭ মণ্ডপে দুর্গাপূজা, এক মন্দিরেই ১০১ প্রতিমা
প্রবীণ কর আইনজীবী গোলাম মাইন উদ্-দীন মারা গেছেন
শুক্রবার (২ অক্টোবর) রাত ১০টা ৪৭ মিনিটে বার্ধক্যজনিত জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
প্রবীণ কর আইনজীবী গোলাম মাইন উদ্-দীন মারা গেছেন
বন্ধ মিটারে ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার দেখিয়ে বিল ২৯ হাজার!
মাগুরায় বিদ্যুৎ বিল নিয়ে আবারও বিতর্কের সৃষ্টি হয়েছে। চার মাস ধরে বিচ্ছিন্ন থাকা একটি মিটারে মাত্র ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ২৯ হাজার ১৩৮ টাকার বিল দেওয়ার অভিযোগ উঠেছে।
বন্ধ মিটারে ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার দেখিয়ে বিল ২৯ হাজার!
আরও পড়ুন
ভবনের পাইলিং কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
দুই দফা বিষ প্রয়োগেও মৃত্যু হয়নি, গুরুতর অবস্থায় ক্রিস্টা পাইক